ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এখন পর্যন্ত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি কোনো ক্রিকেটার
আজ (২০ এপ্রিল) বিসিবিতে এসে ক্রিকেটাররা সেই আনুষ্ঠানিকতা সারলেন। এদিন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে ইনফরম্যাল আলোচনাও করে ক্রিকেটাররা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হোন জালাল ইউনুস। সাংবাদিকদের এদিন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জানান, পরবর্তী কেন্দ্রীয় চুক্তির আগে বোর্ড থেকে ক্রিকেটারদের কে কোন ফরম্যাটে খেলবে সে বিষয়ে নির্দেশনা দেওয়ার পরিকল্পনা করছেন তারা।
গণমাধ্যমে মুখোমুখি হয়ে আজ ক্রিকেটারদের বিসিবির হোম অব ক্রিকেটে আসা নিয়ে জালাল ইউনুস বলেন, ‘কেন্দ্রীয় চুক্তি আগেই ঠিক হয়েছিল। কিন্তু ওরা দেশের বাইরে থাকায় সাইন করতে পারেনি। তাই আজকে আমরা ওদের সবাইকে ডেকেছিলাম। কয়েকজন আসতে পারেনি ব্যক্তিগত কাজের জন্য। এছাড়া প্রায় ১৭-১৮ জনের মতো ছিল। তারা এসে আনুষ্ঠানিকতা সেরেছে।’
এরপরই ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জানান, ক্রিকেটারদের কে কোন ফরম্যাটে খেলবে এখন থেকে এই সিদ্ধান্ত বোর্ড নিতে যাচ্ছে। তবে অবশ্য সে ক্রিকেটারের মতামতের গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘আমরা তো চাই, তারা চুক্তি অনুযায়ী খেলুক। তবে কেউ যদি ব্যক্তিগত সমস্যায় খেলতে না পারে, সেটাকে আমরা ভিন্ন দৃষ্টিতে দেখে থাকি।
তবে আমার মনে হয়, এখন সময় এসেছে আমরা যে কোনো ক্রিকেটারকে বলতে পারি, তোমাকে এই ফরম্যাটে খেলতে হবে। তখন সে হয়ত বলতে পারে, সে অ্যাভেলেবল না। তবে আমরাই বলে দিবো, তুমি এই এই ফরম্যাটে খেলবে। এটা বোর্ড থেকে বলে দিতে চাই, উই ওয়ান্ট ইউ ফর দিজ দিজ ফরম্যাট।’
জালাল ইউনুস এদিন সাকিবকে শ্রীলঙ্কা সফরে পাওয়ার বিষয়েও কথা বলেন। তার ভাষ্যে, ‘সাকিব শ্রীলঙ্কা সিরিজের জন্য অ্যাভেলেবল, এটা আমরা জানতাম। সে আমাদের বলেছিল, তার পরিবার আমেরিকা যাওয়ার পর সে জানাবে কবে ফিরতে পারে। এটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তবে সে আগেই বলেছিল, শ্রীলঙ্কা সিরিজের জন্য সে ফ্রি।’
ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আরও যোগ করেন, ‘সাকিবের শ্রীলঙ্কা সিরিজের বিষয়ে আমি জানলেও প্রিমিয়ার লিগে তার খেলার সিদ্ধান্তটা হঠাৎ করেই নেওয়া। এটা আমার জানা নাই। আর আমরা চাই সাকিব সবসময় দলে থাকুক। সে খেললে আমাদের বোলিং-ব্যাটিং দুটিতেই ব্যালেন্স থাকে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)