ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
১৫ সেকেন্ডে রিভিউ নেওয়ায় আইপিএলে তুলকালাম
গতকাল রবিবারের ম্যাচে পাঞ্জাবের ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা। টি নটরাজনের এক ডেলিভারি ব্যাটার প্রভশিমরনের প্যাডে লেগে উইকেটকিপারের হাতে জমা পড়ে। বোলার যথারীতি লেগ বিফোরের আবেদন করেন। প্রাথমিক ধারণা ছিল বল হয়তো স্ট্যাম্প লাইনের বাইরে হিট করেছে।
রিভিউ নেওয়া হবে কি না, তা নিয়ে কেন উইলিয়ামসন নিকোলাস পুরান এবং নটরাজনের সঙ্গে পরামর্শ করছিলেন। শেষ পর্যন্ত উইলিয়ামসন যখন রিভিউ নেন, তখন স্টপওয়াচে ঠিক ১৫ সেকেন্ড! ফিল্ড আম্পায়ার তখন সিদ্ধান্তের ভার তৃতীয় আম্পায়ারের ওপর চাপিয়ে দেন।
এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন নন-স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে থাকা জনি বেয়ারস্টো। সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও কিভাবে রিভিউ গৃহীত হলো, সেটা নিয়ে রীতিমতো তর্ক শুরু হয়ে যায়। রিপ্লেতে দেখা যায়, উইকেটকিপার নিকোলাস পুরানের গ্লাভসে বল জমা পড়ার আগে ব্যাটের কানায় হালকা স্পর্শ করেছিল বল। সুতরাং ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরতে হয়।
উইলিয়ামসনের এই রিভিউ নিয়ে ক্রিকেটাঙ্গন দ্বিধাবিভক্ত। অনেকের বক্তব্য, ঠিক সময়েই রিভিউ নেওয়া হয়েছে। অন্য পক্ষের যুক্তি, উইলিয়ামসন যখন রিভিউ নেন, তখন স্টপওয়াচ বন্ধ হয়ে গিয়েছিল। অনেকেই বেয়ারস্টোর আপত্তিকে সমর্থন দিয়েছেন। ঘটনা যা-ই হোক, রিভিউয়ের সৌজন্যেই হায়দরাবাদ একটি উইকেট আদায় করে নেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)