ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
মোসাদ্দেক প্রতিবাদ করলে মোসাদ্দেককে আঙুল তুলে চুপ হওয়ার নির্দেশ দেন
এদিন ইনিংসের ১১তম ওভারে বল করতে আসেন আরাফাত সানি। ওভারের তৃতীয় বল করার আগে আরাফাত সানিকে থামিয়ে দেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। শুরুতে বোঝা না গেলেও পরে দেখা যায় আম্পায়ারের দিকে এগিয়ে আসছেন মোসাদ্দেক। আবাহনীর অধিনায়ককে এসময় কিছু একটা বলতে দেখা যায়।
দুজনের মধ্যে খুব বেশি কথা বলার সুযোগ দেননি আরেক ফিল্ড আম্পায়ার এবং আবাহনীর ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। ফলে উইকেটের দিকে ফিরে যাচ্ছিলেন শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। তবে উইকেটের কাছে গিয়েও সৈকতের দিকে আবারও ফিরে আসেন তিনি।
দ্বিতীয় দফায় কথা কাটাকাটি চলার সময় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত মোসাদ্দেক হোসের সৈকতের দিকে আঙুল তুলে চুপ হওয়ার নির্দেশ দেন। তবে মাঝ মাঠে আম্পায়র শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত এবং মোসাদ্দেক হোসেন সৈকতের মাঝে ঠিক কি বিষয় নিয়ে এমন কথা কাটাকাটি হয়েছে তা শোনা যায়নি।
এ বিষয়ে আবাহনী ম্যানেজার মাসুম ইকবাল মামুন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আসলে বিজয় (এনামুল হক বিজয়) বার বার উইকেটের মাঝখানে চলে আসছিল। কিন্তু কোনো কারণে আম্পায়ার সেটা গুরুত্ব সহকারে নেয়নি কিংবা তার চোখে পড়েনি। এটা নিয়েই মোসাদ্দেক অভিযোগ করেছে। এখন সবকিছু স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) প্রতিবারই আম্পায়ারিং নিয়ে নানা ধরনের অভিযোগ উঠে। সর্বশেষ লিগ পর্বে মিরপুরে দর্শক গ্যালারি থেকে আবাহনী সমর্থকরা অকথ্য ভাষায় গালিগালাজ করলে ম্যাচ থামিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার।
ডিপিএলের গত আসরে আবাহনী-মোহামেডানের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মারেন সাকিব আল হাসান। যদিও মাঠে অশোভন আচরণে শাস্তি হিসেবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কের দায়িত্বে থাকা সাকিব আল হাসানকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)