ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এখন শুধুমাত্র সাকিবের সিদ্ধান্তের উপর সবকিছু নির্ভর করছে
গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেললেও পারিবারিক কারণে টেস্ট সিরিজ না খেলে দেশে ফিরে আসেন সাকিব। দ্বিতীয় টেস্ট খেলার কথা থাকলেও মেয়ে আলাইনা হাসান অব্রির স্কুল খুলে যাওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরতে হয় তাকে।
এদিকে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। এরপর চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে থেকে। সিরিজ শুরু হতে প্রায় এক মাসের মতো সময় থাকলেও সাকিবের খেলার ব্যাপারে এখনই নিশ্চয়তা দিতে পারছে বিসিবি।
তবে জালাল ইউনুস বলেছেন, সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন কী না সেটি জানা যাবে আগামী দুই-এক দিনের মধ্যে।
শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে রোববার নির্বাচক, টিম ডিরেক্টর ও বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে মিটিং শেষে জালাল ইউনুস বলেছেন, ‘এ ব্যাপারে আমি দু'একদিনের মধ্যে সাকিবের কাছ থেকে জানতে পারব। তার সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, যেহেতু কিছুদিন আগে তার শাশুড়ি মারা গেছেন, সে অনেক ব্যক্তিগত সমস্যায় ছিল। সেজন্য তাকে আমরা কিছু বলিনি। তার পারিবারিক সমস্যা সমাধান হলে তাকে আমরা পেতে পারি।’
সাকিবের বিষয়টি অনিশ্চিত হলেও দলের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে যে শ্রীলঙ্কা সিরিজে পাওয়া যাচ্ছে না সেটি নিশ্চিত করেছেন জালাল ইউনুস।
‘আমরা এটাকে (তাসকিনের চোট) বেশ গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে সে কনভেনশনাল ট্রিটমেন্টে আছে কিন্তু, এটায় যদি বেশি সময় লাগে... সেজন্য বিকল্প কোনও চিকিৎসা যদি থাকে, আমরা ইংল্যান্ডের কথা বলছি। যদি প্রয়োজন হয় তাকে আমরা বাইরে পাঠিয়ে দিব। শ্রীলঙ্কা সিরিজে তাকে পাওয়ার সম্ভাবনা নেই। শরিফুলের অস্ত্রোপচার লাগবে। এজন্য তাকে পাওয়া যাচ্ছে না। তবে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যেতেও পারে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)