ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আইপিএলে কিলার মিলারের ঝড়
আগে ব্যাট করে গুজরাটের সামনে ১৭০ রানের লক্ষ্য দেয় রবীন্দ্র জাদেজার চেন্নাই। লক্ষ্য তাড়া করতে নেমে মিলারের অপরাজিত ৯৪ ও রশিদের ২০ বলে ৪০ রানের ক্যামিওতে এক বল হাতে রেখে জয় দেখে গুজরাট।
লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাটের পক্ষে মিলার ও রশিদ ছাড়া আর কোনো ব্যাটসম্যানই তেমন রান করতে পারেনি। শুরুর দিকে একের পর এক উইকেট হারাতে থাকলেও মিলার অপরপ্রান্তে ছিলেন অবিচল। উইকেট পড়লেও নিয়মিত বাউন্ডারি হাঁকাচ্ছিলেন এই প্রোটিয়ান। এক পর্যায়ে ৮৭ রানে ৬ উইকেট হারিয়ে বসে গুজরাট।
এরপর অধিনায়ক রশিদকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন মিলার। যেখানে অবশ্য ২০ বলে ২ চার ও ৩ ছয়ে গড়া ৪০ রানের ক্যামিও খেলেন রশিদ। শেষের আগের ওভারে রশিদ ফিরলেও মিলার মাঠে থাকায় চিন্তামুক্ত ছিল গুজরাট শিবির।ক্রিস জর্দানের করা শেষ ওভারে ১৩ রান লাগতো গুজরাটের। সেই রান ৫ বলেই তুলে নেন মিলার।
এরমধ্যে অবশ্য একবার ক্যাচে পরিণত হন এই ব্যাটসম্যান। তবে নো বল হওয়ায় বেঁচে যান তিনি। শেষ পর্যন্ত ৮ চার ও ৬ ছয়ে ৫১ বলে অপরাজিত ৯৪ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মিলার। চেন্নাইয়ের পক্ষে ডোয়াইন ব্রাভো ২৩ রানে নেন ৩ উইকেট।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে রুতুরাজ গায়কোয়াড় ও আম্বাতি রায়ডুর ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৬৯ রান তোলে চেন্নাই। ৩২ রানে ২ উইকেট হারানোর পর রায়ডু ও রুতুরাজ ৯২ রানের জুটি গড়েন। রায়ডু ফেরেন ৪৬ রান করে। অপরপ্রান্তে রুতুরাজ ৫টি করে চার-ছয়ে করেন ৭৩ রান।
শেষদিকে জাদেজার ১২ বলে ২ ছয়ে ২২ রানে লড়াকু সংগ্রহ পায় হলুদ জার্সিধারীরা। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল গুজরাট টাইটান্স। অপরদিকে ৬ ম্যাচে মাত্র ১ জয় পাওয়া চেন্নাইয়ের অবস্থান ৯।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)