ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ডেভিড ওয়ার্নারের ভালোবাসার জবাব দিলেন মুস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে মুস্তাফিজ ও ওয়ার্নার দুজনই খেলছেন দিল্লী ক্যাপিটালসের হয়ে। কোয়ারেন্টিনের কারণে মুস্তাফিজ ও ওয়ার্নার দলের প্রথম ম্যাচে খেলতে পারেননি। দলের আইপিএল মিশন শুরু হয়ে যাওয়ার পর তাই দেখা হয় দুজনের।
টিম বাসে মুস্তাফিজকে দেখেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন ওয়ার্নার। বাংলায় বলেন, ‘এই, কেমন আছো? আমি তোমাকে ভালোবাসি!’ এরপর ইংরেজিতে বলেছিলেন, ‘তোমাকে দেখতে পেরে ভালো লাগছে।’
মুস্তাফিজের প্রতি ওয়ার্নারের ভালোবাসা প্রকাশের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এবার মুস্তাফিজও ফিরতি ভালোবাসা জানালেন সতীর্থের প্রতি।
শুক্রবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মুস্তাফিজ ওয়ার্নারের সাথে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমিও তোমাকে ভালোবাসি, ডেভিড ওয়ার্নার।’
ওয়ার্নার মুস্তাফিজদের দিল্লী ক্যাপিটালস এখন পর্যন্ত আসরে চারটি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে দুটি ম্যাচে, দুটি ম্যাচে জুটেছে পরাজয়। নিজেদের পঞ্চম ম্যাচে শনিবার (১৬ এপ্রিল) ফের মাঠে নামবে রিশভ পান্টের দল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাই ভোল্টেজ এই ম্যাচে দিল্লীর প্রতিপক্ষ শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থার উন্নতি ঘটাতে এই ম্যাচে জয়ের জন্য মুখিয়ে থাকবেন রিশভ পান্ট, ডেভিড ওয়ার্নার, মুস্তাফিজুর রহমানরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)