ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
মুক্তি পেয়েই বক্স অফিসে তুফান তুলেছে ‘কেজিএফ টু’
ফিল্মিবিট ডটকমের খবর অনুযায়ী, অগ্রিম বুকিংয়ে ‘আরআরআর’ সিনেমাকে টপকে গেছে ‘কেজিএফ টু’। ভারতে অগ্রিম বুকিং থেকে ‘কেজিএফ টু’ সংগ্রহ করেছে ৬৫.১০ কোটি রুপি, যা রেকর্ড পরিমাণ সংগ্রহ। অন্যদিকে ‘আরআরআর’ সংগ্রহ করেছিলো ৫৮.৭৩ কোটি রুপি।
প্রতিবেদন থেকে জানা যায়, ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩৪৫ কোটি রুপিতে। কর্ণাটকে অ্যাকশনধর্মী এই সিনেমার মুক্তিপূর্ব ব্যবসা ১০০ কোটি রুপি, অন্ধ্র প্রদেশ ও তেলাঙ্গানায় ৭৮ কোটি রুপি, তামিলনাড়ুতে ২৭ কোটি রুপি, হিন্দি ভার্সন থেকে ১০০ কোটি রুপি এবং দেশের বাইরে প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩০ কোটি রুপিতে।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, প্রথম ১২ ঘণ্টায় এ সিনেমার এক লাখ সাত হাজার অগ্রিম টিকেট বিক্রি হয়েছে। ১০০ কোটি বাজেটের এই সিনেমা মুক্তির প্রথম দিনেই ১৩৩ কোটি রুপি আয়ের জোর সম্ভাবনা রয়েছে।
বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, হিন্দ বেল্টে মুক্তির দিনে অগ্রিম টিকেট বিক্রি থেকে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ আয় করেছে রেকর্ড ৩১ কোটি রুপি (নেট)। আশা করা হচ্ছে, প্রথম দিন ৪৫ কোটি রুপির বেশি সংগ্রহ করবে।‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হয়েছেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।
বিশ্বব্যাপী তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালাম ও কন্নড় ভাষায় রেকর্ড ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’, যেখানে শুধু ভারতের ছয় হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে। দক্ষিণ ভারতের ২৬০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।
ধারণা করা হচ্ছে নির্মাতারা ‘কেজিএফ : চ্যাপ্টার থ্রি’ নিয়ে খুব দ্রুতই কাজ শুরু করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)