ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

মুশফিকের কাছ থেকে এটা কখনই আশা করিনি

২০২২ এপ্রিল ১১ ১১:৪৭:১৭

মুশফিকের কাছ থেকে এটা কখনই আশা করিনি

তিনি বলেন, ‘মুশফিকের ওই শট অবশ্যই প্রত্যাশিত ছিল না। বিরতির আর ৪ মিনিট বাকি ছিল। জানতাম যে আর ৪৩ রান করলে আমরা ফলো-অন বাঁচাব। ওরকম সময়ে এমন শট, মুশি আমাদের অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান। ওর কাছ থেকে অমন শট আমরা কেউ আশা করিনি। ব্যাখ্যা মুশিই দিতে পারবে। সে জানে, ওই পরিস্থিতিতে সে ব্যাট করেছে, কেন করেছে, সে বলতে পারবে।

তবে কিছুটা দুর্ভাগ্যজনক। ‘ সুজন বলেন, ‘অপ্রত্যাশিত একটা শট। এই সময় এরকম শট খেলবে…সে শেষ স্বীকৃত ব্যাটসম্যান তখন, আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল ফলো-অন বাঁচানো। যদিও দক্ষিণ আফ্রিকা আমাদের ফলো-অন করায়নি। তার পরও ভাবমূর্তির জন্য, একটা প্রেস্টিজিয়াস ব্যাপার ফলো-অন এড়ানো, সে জানে তার দায়িত্ব…। ”

‘ওয়ানডে বা টি-টোয়েন্টিতে আমরা এই শট মেনে নেই, কারণ রানের খেলা, রান করতে হবে। কিন্তু কেন টেস্টে? বিশেষ করে, সে যখন এত কষ্ট করে ফিফটি করেছে, ভালো ব্যাটিং করতে করতে ছেড়ে দিয়েছে। ব্যাখ্যা মুশিই দিতে পারবে আসলে, তবে অমন শট তার কাছ থেকে ওই সময় প্রত্যাশিত নয়। ‘

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ