ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইপিএলে ছোট একটি ভুলের কারনে ক্রিকেটারকে জরিমানা করা হলো ১২ লাখ টাকা

২০২২ মার্চ ৩০ ২০:২৩:৫৪

আইপিএলে ছোট একটি ভুলের কারনে ক্রিকেটারকে জরিমানা করা হলো ১২ লাখ টাকা

সেই আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। যেভাবে ক্যাচ নিয়ে সন্দেহ থাকা সত্ত্বেও উইলিয়ামসনকে আউট দিয়েছেন আম্পায়ার, তাতে একেবারেই খুশি নয় হায়দরাবাদ। সোশ্যাল সাইটেও চলছে সমালোচনা।

ওই ম্যাচেই উইলিয়ামসনকে স্লো ওভার রেটের জন্য ১২ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণের করা দ্বিতীয় ওভারের চতুর্থ বলে উইলিয়ামসনের দেওয়া ক্যাচ নিতে ডাইভ দেন উইকেটকিপার সঞ্জু স্যামসন। কিন্তু বল তার গ্লাভস থেকে ছিটকে যায়। সেই বল আবারও তালুবন্দি করেন দেবদত্ত পাড়িক্কল। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায়, দেবদত্তের হাতে জমা পড়ার আগে বল মাটি ছুঁয়েছে। যদিও পরে ধারাভাষ্যকাররা দাবি করেছেন, ক্যাচটি বৈধ ছিল। কিন্তু হায়দরাবাদ কোনোভাবেই এই আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারছে না।

ম্যাচ শেষে হায়দরাবাদ কোচ টম মুডি বলেছেন, 'উইলিয়ামসনকে আউট দেওয়ায় আমরা অবাক হয়ে যাই। বিশেষত টিভি রিপ্লে দেখার পর সন্দেহ আরো বাড়ে। থার্ড আম্পায়ারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছি না। কিন্তু আমাদের কাছে প্রমাণ ছিল, ওটা আউট নয়। আমরা আম্পায়ার নই। কিন্তু যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা সবাই দেখতে পাচ্ছে। ' তবে উইলিয়ামসন নিজে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। ম্যাচটিতে তার দল হেরে গেছে ৬১ রানে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ