ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ হলো হায়তি বনাম স্কটল্যান্ডের ম্যাচ, জানুন ফলাফল
দীর্ঘ ৫২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরেছিল হাইতি। তবে ঐতিহাসিক প্রত্যাবর্তনের রাতটা রাঙাতে পারল না ক্যারিবীয় দেশটি। অন্যদিকে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে জয় দিয়ে অভিযান শুরু করেছে স্কটল্যান্ড। বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘ডি’-এর ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়েছে স্কটিশরা।
ম্যাচের একমাত্র গোলটি আসে অভিজ্ঞ মিডফিল্ডার জন ম্যাকগিনের পা থেকে। তাঁর সেই গোলেই দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেল স্কটল্যান্ড।
শুরু থেকেই ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা ছিল। ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল হাইতি। ক্যারিবীয় দলটি ম্যাচে ৫৪ শতাংশ বলের দখল ধরে রেখে ১৫টি শট নেয়, যার মধ্যে দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে স্কটল্যান্ড ৯টি শটের মধ্যে দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
১৭তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। স্কট ম্যাকটমিনের নেওয়া জোরালো শট গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্কটিশদের।
ম্যাচের ২৮তম মিনিটে ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত দৌড়ে বক্সে ঢুকে পড়েন বেন ডোক। গোললাইনের কাছাকাছি থেকে চে অ্যাডামসের দিকে বল বাড়িয়ে দেন তিনি। অ্যাডামসের প্রথম শট হাইতির গোলরক্ষক জনি প্লাসাইড ঠেকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে জোরালো শট নেন জন ম্যাকগিন। বলটি এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে গেলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্কটল্যান্ড।
বিরতির পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে হাইতি। একের পর এক কাউন্টার অ্যাটাক তৈরি করলেও শেষ পর্যন্ত স্কটিশ রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। ফলে বিশ্বকাপে প্রত্যাবর্তনের ম্যাচে হার নিয়েই মাঠ ছাড়তে হয় হাইতিকে।
এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে স্কটল্যান্ড। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। অন্যদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্টের খোঁজে পরের ম্যাচে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হবে হাইতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি