ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে দিল্লীতে যোগ দিলেন মুস্তাফিজ
সেই কোয়ারেন্টিন শেষে করোনা নেগেটিভ থাকা সাপেক্ষে সোমবার (২৮ মার্চ) যোগ দিয়েছেন দলের সাথে। এদিন দলের অনুশীলন সেশন না থাকলেও নিজেকে ঝালিয়ে নিতে মুস্তাফিজ নেমে পড়েন ঐচ্ছিক অনুশীলনে। মুস্তাফিজের সাথে ছিলেন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডিও, যিনি দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ করে মুস্তাফিজের সাথেই আইপিএলে পা রেখেছেন। লুঙ্গি ও মুস্তাফিজ এবার একই দলের হয়ে খেলবেন।
দিল্লী ক্যাপিটালসের প্রথম ম্যাচে অবশ্য মুস্তাফিজ ছিলেন না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে দলের দুর্দান্ত জয় দেখেছেন হোটেলে নিজের কক্ষে বসে। তবে এখন মুস্তাফিজও হয়ে গেলেন দলের সঙ্গী। দলের সাথে যোগ দেওয়ার পর এবার শুধু মাঠে নামার অপেক্ষা কাটার মাস্টারের।
মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেখতে হলে সমর্থকদের অপেক্ষা করতে হবে আরও অন্তত ৪ দিন। দিল্লী ক্যাপিটালস তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী ২ এপ্রিল, যে ম্যাচে তাদের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। ৭ এপ্রিল আরেক নবাগত দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামবেন মুস্তাফিজরা। ১০ এপ্রিল মুস্তাফিজরা খেলবেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।
১৬ এপ্রিল তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০ ও ২২ এপ্রিল দিল্লীর মোকাবেলা করবে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। ২৮ এপ্রিল আবারও কলকাতার মুখোমুখি হবেন মুস্তাফিজরা। এছাড়া ১ মে লক্ষৌ, ৫ মে হায়দরাবাদ, ৮ মে চেন্নাই ও ১১ মে মুস্তাফিজের সাবেক দল রাজস্থানের বিপক্ষে খেলবে দিল্লী। ১৬ মে পাঞ্জাবের বিপক্ষে খেলার পর ২১ মে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ পর্ব শেষ করবে দলটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি