ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ শুরু আইপিএল : প্রথম ম্যাচে মাঠে নামছে শক্তিশালী দুই দল
আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট। তবে এবার বদলে গেছে দুই দলেরই অধিনায়ক। নতুন দুই অধিনায়কের হাত ধরেই শুরু হচ্ছে এবারের আইপিএল। আগেই দিল্লি ক্যাপিট্যালস থেকে আসা শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিল কলকাতা।
অন্যদিকে তারকা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজার কাঁধে চেন্নাইয়ের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কত্বের প্রথম ম্যাচটি অবশ্য সহজ হচ্ছে না জাদেজার জন্য। কেননা ইনজুরির কারণে তারকা পেসার দীপক হুদাকে লম্বা সময় এবং ভিসা জটিলতায় প্রথম ম্যাচে তারকা অলরাউন্ডার মইন আলিকে পাচ্ছে না চেন্নাই।
অবশ্য একই সমস্যায় পড়তে হবে আইয়ারকেও। অ্যালেক্স হেলসের বদলি হিসেবে নেওয়া অ্যারন ফিঞ্চ এখনই দলের সঙ্গে যোগ দিতে পারছেন না। ফলে টপঅর্ডার নিয়ে ভিন্ন চিন্তাই করতে হবে কলকাতাকে। পাশাপাশি কিউই পেসার টিম সাউদিও থাকছেন না আজকের ম্যাচে। এছাড়া মুম্বাইয়ের ওয়াংখেড়েতে অতীত ইতিহাসও সুখকর নয়।
এই মাঠে ১১ ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচ জিতেছে তারা। ওয়াংখেড়েতে জয়ের শতকরা হারে বাকি সব দলের চেয়েই পিছিয়ে কলকাতা। পাশাপাশি চেন্নাইয়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও বেশ পিছিয়ে দুইবারের চ্যাম্পিয়নরা। দুই দল মিলে খেলা ২৭ ম্যাচে চেন্নাইয়ের জয় ১৮টি, কলকাতা জিতেছে ৮টি, পরিত্যক্ত অন্য ম্যাচটি। গত আসরে তিনবারের দেখায় তিনবারই জিতেছে চেন্নাই।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গাইকদ, রবি উথাপ্পা, ডেভন কনওয়ে, আম্বাতি রাইডু, রবিন্দ্র জাদেজা (অধিনায়ক), শিবাম দুবে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, রাজবর্ধন হাঙ্গারেকার, ক্রিস জর্ডান/মহেশ থিকশানা ও অ্যাডাম মিলনে।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: ভেংকটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নিতিশ রানা, স্যাম বিলিং (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনিল নারিন, চামিকা করুনারাত্নে, শিবাম মাভি, ভরুন চক্রবর্তী ও উমেশ যাদব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি