ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ অন্য এক দ:আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ

২০২২ মার্চ ২০ ১০:৩৩:১৬

আজ অন্য এক দ:আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ

এদিকে প্রতিবছরের ন্যায় এবছরও এই গোলাপি জার্সিতে নামছে প্রোটিয়ারা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে গোলাপি জার্সি পরে মাঠে নামবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। মূলত স্তন ক্যান্সারের প্রতি সচেতনতা বাড়াতেই এই গোলাপি জার্সি পরেন প্রোটিয়া ক্রিকেটারেরা।

তবে এটাই প্রথম নয়। এর আগেও গোলাপি জার্সি পরে মাঠে নেমেছেন এবিডি-আমলারা। গত ২০১১ সালে প্রথম এই উদ্যোগ নেয় দক্ষিণ আফ্রিকা। এখনও পর্যন্ত গোলাপি জার্সি পরে মাঠে নেমে একটি ম্যাচে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে হেরেছিল স্বাগতিকরা।

এদিকে গোলাপি জার্সি পরে মাঠে নেমে দক্ষিণ আফ্রিকার হয়ে দূরন্ত পারফর্ম করার নজির রয়েছে এবি ডিভিলিয়ার্সের। ২০১৫ সালে গোলাপি জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৪ বলে ১৪৯ রানের ইনিংস খেলেছিলেন এবিডি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ