ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশকে নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালো আফগানিস্তান ক্রিকেট বোর্ড
যে কারণে কখনও ভারতের দেরাদুন, কখন আরব আমিরাত, আবার কখনও ওমান বা কাতারে নিজেদের হোম সিরিজগুলো আয়োজন করে থাকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এবার তারা খুঁজছে নতুন হোম ভেন্যু। তাদের ইচ্ছা বাংলাদেশকে নিজেদের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করার। সে জন্য এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাব দিয়েছে এসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের বরাত দিয়ে এ খবর জানাচ্ছে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডেইলি সান।
শনিবার বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের দিন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে বসেছিলেন এসিবি প্রধান মিরওয়াইজ আশরাফ ও প্রধান নির্বাহী নাসিব খান।
সেখানে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের ব্যাপারে নানান আলোচনা হয়েছে। এরই মাঝে বাংলাদেশকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে চাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন সাবেক অলরাউন্ডার ও এসিবি প্রধান মিরওয়াইজ।
সেই বৈঠকের ব্যাপারে নিজামউদ্দিন চৌধুরী সুজন দ্য ডেইলি সানকে বলেছেন, ‘আমরা চিন্তা করছি কীভাবে আফগানিস্তানের সঙ্গে আমার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটানো যায়। হয়তো দুই দেশের মধ্যে কোনো প্রোগ্রাম বা বয়সভিত্তিক দলের সিরিজ আয়োজন করা যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘তারা আমাদেরকে প্রস্তাব দিয়েছে, আমরা তাদেরকে হোম ভেন্যু হিসেবে মাঠ দিতে পারবো কি না। তবে আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে। তবুও আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে ভেবে দেখবো কিছু করা যায় কি না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি