ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘এটা ডাহা মিথ্যা কথা’এভাবে সরাসরি বলার প্রশ্নই ওঠে না
এছাড়া স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে কখনো খেলোয়াড়দের সমালোচনা করা হয় না বলেও জানিয়েছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভয়ানক ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। মাত্র ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর দলকে অবিশ্বাস্যভাবে জয় এনে দেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ।
সেই ম্যাচে ম্লান ছিলেন সিনিয়র ক্রিকেটাররা। এরপর গণমাধ্যমে খবর প্রচার হয়- ম্যাচ চলাকালে প্রেসিডেন্ট বক্সে বসে খেলা দেখা এক বোর্ড পরিচালক পরের ম্যাচে মুশফিককে একাদশ থেকে বাদ দেওয়ার বিষয়ে কথা বলেন। যদিও পরের ম্যাচেই মুশফিক দুর্দান্ত এক ইনিংস খেলেন।
এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন বলেন, ‘মুশফিকের অন্তর্ভুক্তি নিয়ে, খেলা নিয়ে দলে থাকা না থাকা নিয়ে কোনো কথা আমার কাছে কেউ বলেনি। এটা ডাহা মিথ্যা কথা। এ ব্যাপারে সংশয় থাকার কিছু নেই।’ তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্ট বক্সে খেলোয়াড় নিয়ে কথা বলার ব্যাপারটাকে আপনাকে কীভাবে দেখেন আমি জানি না।
হ্যাঁ সমালোচনা হয়। কিন্তু খেলোয়াড়দের নিয়ে না। খেলা নিয়ে অনেকে অনেক কিছু বলে।’ পাপনের দাবি, কোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্যের নজির নেই। তার ভাষায়, ‘সিইও বা পরিচালক কেউ কখনই এভাবে সরাসরি বলার প্রশ্নই ওঠে না। অন্তত আমার সামনে না। ব্যক্তিগতভাবে বসে অনেক সময় অনেক কথা বলে। কিন্তু সবার সামনে, খোলামেলাভাবে কখনও বলে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি