ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৬ তে হয়নি, ২২-এ হবে তো সতর্ক-সাবধানী বার্তা
এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে টাইগাররা। সোমবার শেষ ম্যাচ জিতলেই প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে স্বাগতিক বাংলাদেশ দল। এছাড়া বিশ্বকাপ সুপার লিগে ১০ পয়েন্ট থাকায় এই ম্যাচটিকে একদমই হালকা করে নিচ্ছে না তামিমের দল।
২০১৬ সালেও ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে সেবার হোয়াইটওয়াশ করা সম্ভব হয়নি। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফিরিয়েছিল আফগানরা। তবে শেষ ম্যাচ জিতে সিরিজের শিরোপা দেশের বাইরে যেতে দেয়নি বাংলাদেশ।
বছর ছয়েক আগে আফগানদের হোয়াইটওয়াশ করতে না পারার আক্ষেপ ঘোচানোর সুযোগ এবার রয়েছে বাংলাদেশের সামনে। শুধু চাই সিরিজের শেষ ম্যাচেও জয়। আর এই মিশনে অতীত পরিসংখ্যানও নিজেদের পক্ষেই পাচ্ছে টাইগাররা। এখন পর্যন্ত তিন ম্যাচের সিরিজে ১০ বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
অর্থাৎ দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হওয়ার পর শেষ ম্যাচও জিতে নিয়েছে দশবার। বিপরীতে মাত্র দুইবার সিরিজ নিশ্চিত হওয়ার পর শেষ ম্যাচটি হেরেছে বাংলাদেশ। ২০১৫ সালে ভারত এবং গতবছর শ্রীলঙ্কার বিপক্ষে ২-০তে এগিয়ে যাওয়ার পর শেষ ম্যাচটি জেতা সম্ভব হয়নি টাইগারদের।
অতীত নিজেদের পক্ষে থাকলেও মাত্র এক বছর আগেই শেষ ম্যাচ হেরে হোয়াইটওয়াশ করতে না পারার অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। তবে এবার আফগানদের বিপক্ষে নামার আগে সেই সিরিজের কথা মাথায় রাখছে না টাইগাররা। বরং ইতিবাচক থেকে ১৬’তে না পারার আক্ষেপ ২২-এ মেটানোরই লক্ষ্য তাদের।
রোববার ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এ বিষয়ে মেহেদি হাসান মিরাজ বলেছেন, ‘(শ্রীলঙ্কার কাছে সিরিজের শেষ ম্যাচ হারের ব্যাপারে) কোনো কথা হয়নি। সেটা নেতিবাচক ভাবনা। নেতিবাচক চিন্তা করছি না, ইতিবাচক চিন্তা করছি। আমরা চেষ্টা করবো শতভাগ অ্যাফোর্ট দিয়ে খেলার জন্য এবং আমাদের জন্য ১০ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, চলতি সিরিজসহ সবমিলিয়ে ৭৮টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ দল। যার মধ্যে টাইগারদের জয় ২৯টি সিরিজে আর ড্র হয়েছে ৪টি। এর মধ্যে ১৫টি ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পেরেছে তারা। সোমবারের ম্যাচটি জিতলে প্রতিপক্ষকে ১৬তমবারের মতো হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি