ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথম দল হিসেবে অবিশ্বাস্য রেকর্ডের সামনে বাংলাদেশ
চলতি সিরিজ শুরুর আগে খেলা চার সিরিজের ১২ ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছিল বাংলাদেশ। সেখান থেকে পাওয়া ৮০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ সুপার লিগে টাইগারদের অবস্থান ছিল দ্বিতীয়। প্রথম ম্যাচ জেতার পর ঝুলিতে যোগ হয়েছে দশ পয়েন্ট, বদলায়নি অবস্থান।
এখন ৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানেই রয়েছে বাংলাদেশ। তবে শুক্রবারের ম্যাচটি জিতলে শুধু অবস্থানই বদলাবে না, প্রথম দল হিসেবে পয়েন্টের সেঞ্চুরিও করে ফেলবে বাংলাদেশ। তাও কি না ইংল্যান্ডের চেয়ে এক ম্যাচ কম খেলেই। এখন পর্যন্ত ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট ইংলিশদের।
শুক্রবার জিতলে বিশ্বের প্রথম দল হিসেবে বিশ্বকাপ সুপার লিগের প্রথম সাইকেলে ১০০ পয়েন্টের দরজা খুলবে বাংলাদেশের। যার সুবাদে পয়েন্ট টেবিলেও এক নম্বরে উঠে যাবে স্বাগতিকরা। পাশাপাশি র্যাংকিংয়ে ছয়ের ওঠার পথে আরও একধাপ এগিয়ে যাবে টাইগাররা।
অবশ্য প্রথম ম্যাচে ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সের পর জোর দিয়ে জয়ের কথা বলারও সুযোগ নেই। হেড কোচ রাসেল ডোমিঙ্গোও জানিয়েছেন, দ্বিতীয় ম্যাচে সব বিভাগেই অনেক উন্নতি করতে হবে তার দলের। সেটি করতে পারলেই মিলবে জয়, হবে পয়েন্টের সেঞ্চুরি।
বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে ডোমিঙ্গো বলেছেন, ‘আরও ভালো করতে হবে আমাদের, ভালো খেলতে হবে। আমরা ১৩টি ওয়াইড বল করেছি, একটি ক্যাচ ছেড়েছি, ব্যাটিংয়ে ৪৫ রানে ৬ উইকেট ছিল। গতকালকের পারফরম্যান্সের চেয়ে সব বিভাগেই উন্নতি করতে হবে আমাদের।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি