ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শচীনের ‘প্রতিবাদ’ করায় কপাল খুললো রফিক-সুজনদের
বাংলাদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করার বিষয়টি ছড়িয়ে পড়লে ভারতকে গত আসরে নেতৃত্ব দেওয়া কিংবদন্তি শচীন টেন্ডুলকার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে খবর প্রচার করে ভারতীয় গণমাধ্যম। বিষয়টি তোলপাড় সৃষ্টি করে আয়োজকদের মধ্যে। এরপর দ্রুতই পরিশোধ করা হয়েছে সব ক্রিকেটারের বকেয়া পারিশ্রমিক।
জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমানে জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘পারিশ্রমিক নিয়ে কিছু জটিলতা ছিল। কোভিড পরিস্থিতি ও সবকিছু বুঝতে পারছি। আমরা আমাদের পুরো পারিশ্রমিক বুঝে পেয়েছি। পরের মৌসুমের জন্য শুভকামনা রইল।’ সাবেক অধিনায়ক রাজিন সালেহ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, করোনাকালে পারিশ্রমিক দিতে একটু দেরি হলেও পরের মৌসুমে খেলার সুযোগ পেলে হাতছাড়া করতে চান না তিনি।
রাজিন বলেন, ‘সাবেকদের জন্য এটা দারুণ এক টুর্নামেন্ট ছিল। আয়োজনও দারুণ ছিল। পারিশ্রমিক নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল। তবে তারা সব পারিশ্রমিক পরিশোধ করে দিয়েছে। আগামী আসরেও সুযোগ পেলে খেলতে চাই।’ বাংলাদেশি ক্রিকেটারদের দাবি, তারা পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি তারা নিজ থেকে কোনো গণমাধ্যমকে অবহিত করেননি।
তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পারিশ্রমিক পরিশোধ করার বিষয়ে আলোচনা হয়েছিল। সেই গ্রুপে ছিলেন টুর্নামেন্ট ও ক্রিকেটারদের সেতুবন্ধনের ভূমিকায় থাকা এজেন্টও। বাংলাদেশ লিজেন্ডসের হয়ে অংশ নেওয়া ক্রিকেটার মোহাম্মদ শরীফ বলেন, ‘আমাদের চুক্তি হয়েছে এজেন্টের মাধ্যমে।
হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই এজেন্ট ছিল। অনেকে ২৫ বা ৫০ শতাংশ পারিশ্রমিক পেয়েছিল, আমি তখন এক পয়সাও পাইনি। স্বাভাবিকভাবেই একটু মন খারাপ ছিল।’ হোয়াটসঅ্যাপ গ্রুপে গল্পচ্ছলে বেরিয়ে আসে পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি, এমন দাবি করে শরীফ আরও বলেন, ‘শীর্ষস্থানীয় ম্যানেজমেন্টের কেউ রাগ করে থাকলে দুঃখিত। দ্বিতীয় আসর খেলার অনেক ইচ্ছা আছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি