ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাশরাফিকে ‘বাইরের লোক’ আখ্যা দিয়ে যা বললেন ডমিঙ্গো

২০২২ ফেব্রুয়ারি ২৪ ১৬:০৩:০১

মাশরাফিকে ‘বাইরের লোক’ আখ্যা দিয়ে যা বললেন ডমিঙ্গো

কেউ কেউ মনে করেন, ২০১৯ সালের শেষভাগ থেকে টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পালন করা ডমিঙ্গো মাশরাফিকে দলে চাননি। যার কারণে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার সুযোগটাও হয়নি মাশরাফির। মাশরাফি একটি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ডমিঙ্গো তাকে এক কাপ কফি খাওয়াবেন, তিনি সেই কফির অপেক্ষায় আছেন।

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের সংবাদ সম্মেলনে ডমিঙ্গোর কাছে ঘুরেফিরে আসলো সেই প্রসঙ্গ। তবে ডমিঙ্গো স্পষ্টভাবে জানিয়ে দিলেন, দলের বাইরের কাউকে নিয়ে তিনি সংবাদ সম্মেলনে কথা বলতে চান না। খানিক বিরক্তিও প্রকাশ পেল ডমিঙ্গোর বক্তব্যে।

তিনি বলেন, ‘এখন স্কোয়াডে নেই, এমন খেলোয়াড়দের নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না। বাইরের মানুষ কী বলে কী করে তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় স্যার। আমার মনোযোগ আমার দল, পরিবার, কাজে। এর বাইরে কোনো কিছুতে মনোযোগ নেই।’

ডমিঙ্গো অবশ্য সংবাদ সম্মেলন শেষ করে যাওয়ার সময় ‘হাই’ জানাতে বলেছেন মাশরাফিকে। তিনি বলেন, ‘মাশরাফিকে আমার ‘হাই’ জানিও।’ এই ‘হাই’ কি মুখোমুখি করতে পারবে সাবেক গুরু-শিষ্যকে? সময়ের হাতেই উত্তরটা!

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ