ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এটা লজ্জার রেকর্ড না বিশ্বরেকর্ড গড়ে দেখাল বাংলাদেশ
শুধু তাই নয় ২৭ রানের মধ্যে প্যাভিলিয়নে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং ইয়াসির আলী। দল তখন চরম বিপর্যয়। অনেকেই তখন মনে করছিল আফগানিস্তানের বিপক্ষে কি তাহলে সর্বনিম্ন রানে অল আউট হবে বাংলাদেশ। মুখের কথায় মুখে থাকতেই দলীয় ৪৫ রানের মাথায় বিদায় নেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।
৪৫ রানে নেই ৬ উইকেট। সবাই যখন লজ্জার পরাজয় দেখার অপেক্ষা করছে তখন রুখে দাঁড়ালেন দুই তরুণ আফিফ হোসেন ধ্রুব আর মেহেদি হাসান মিরাজ। সপ্তম উইকেটে ২২৫ বলে ১৭৪* রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রায় হেরে যাওয়া ম্যাচটি বাংলাদেশকে জিতিয়ে দিলেন ৪ উইকেটে!
আফিফ ১১৫ বলে ১১ চার ১ ছক্কায় ৯৩* আর মেহেদি মিরাজ ১২০ বলে ৯ চারে ৮১* রানে অপরাজিত থাকেন। এই স্মরণীয় ব্যাটিংয়ে বিশ্বরেকর্ডও গড়েছেন আফিফ-মিরাজ। রান তাড়ায় থাকা দলের পক্ষে সপ্তম উইকেটে তাদের জুটি এখন বিশ্বের সর্বোচ্চ। এর আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের জস বাটলার ও ক্রিস ওকসের।
২০১৬ সালে নটিংহ্যামে শ্রীলঙ্কার বিপক্ষে তারা দুজন ১৩৮ রানের জুটি গড়েছিলেন। ওয়ানডেতে যেকোনো ইনিংসে সপ্তম উইকেটে এখন দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে কখনোই রান তাড়ায় এত কম রানে ৬ উইকেট হারানোর পর ম্যাচ জেতেনি বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সপ্তম উইকেট থেকে পরবর্তী যেকোনো উইকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর মাহমুদউল্লাহর।
২০১৩ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি ৭৩ বলে অপরাজিত ৭৫ রান করেছিলেন। গতকাল সেই রেকর্ডটি নিজের করে নিলেন মিরাজ। রান তাড়ায় নেমে জয় পাওয়া ম্যাচের সপ্তম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ৪৯ রানের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাহমুদউল্লাহ ও নাঈম ইসলামের ওই জুটি গড়েন। ম্যাচটিতে ৩ উইকেটে জিতেছিল বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি