ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৯ রানে ৪ উইকেট নিয়েও ফারুকির লজ্জার রেকর্ড
ফারুকি ম্যাচে তাঁর ১০ ওভারের বোলিং কোটা শেষ করেন ১টি মেডেন-সহ ৫৪ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে। সুতরাং, পরের ৭ ওভারে তিনি ৪৫ রান খরচ করেন। নতুন করে কোনও উইকেট যোগ হয়নি তাঁর খাতায়। এমনটা নয় যে, ওয়ানডে ক্রিকেটে ৫৪ রানে ৪ উইকেট নিতান্ত খারাপ বোলিং পারফর্ম্যান্স। বরং এমন পারফর্ম্যান্সকে ভালই বলা চলে।
তবে ৪ উইকেট নেওয়ার পরে ৪৫ রান খরচ করে হতাশাজনক এক রেকর্ডের সঙ্গে জড়িয়ে গেলেন এই আফগান। চট্টগ্রামে প্রথম ওয়ানডে বাংলাদেশকে কাপন ধরানো ফজল গড়েছেন লজ্জার রেকর্ড। ওয়ানডেতে ৪ উইকেট দখল করার পরে কোনও বোলারের সব থেকে বেশি রান (৪৫) খরচ করার বিশ্বরেকর্ড এটি। ভালো খেলেও এমন এক অবাঞ্ছিত রেকর্ডের সঙ্গে নাম জড়িয়ে গেলে মন ভেঙে যাওয়াই স্বাভাবিক।
তবে একা ফারুকির নয়, বরং মন ভেঙে যায় গোটা আফগানিস্তান দলের। কেননা তাদের তোলা ২১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল একসময় মাত্র ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল। সেখান থেকে আফিফ (অপরাজিত ৯৩) ও মিরাজের (অপরাজিত ৮১) সপ্তম উইকেটের রেকর্ড জুটিতে ১৭৪ রানের সুবাদে অবিশ্বাস্য জয় পায় বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি