ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

হারতে বসা ম্যাচ জয়ের পর আফিফ-মিরাজকে নিয়ে যা বললেন পাপন

২০২২ ফেব্রুয়ারি ২৩ ২২:১৬:৪৭

হারতে বসা ম্যাচ জয়ের পর আফিফ-মিরাজকে নিয়ে যা বললেন পাপন

সেখান দেখে জয়ের আশা করা একটু কঠিনই। কিন্তু সেই কঠিন পরিস্থিতিতে আফিফ হোসেন ও মেহেদি মিরাজের ব্যাটে ভর করে ৪ উইকেটের অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। খেলা শেষে সাংবাদিকদের পাপন বলেন, আমাদের দুই ইয়ং স্টার যা দেখিয়েছে তা অবিশ্বাস্য। নতুন প্রজন্মের জন্য এটি ভালো সংবাদ হতে পারে। মেহেদি-আফিফ অসাধারণ ইনিংস খেলেছে। কিন্তু কয়েকটা আউট এত বাজে ছিল বলার মতো না।

তিনি বলেন, আমার কাছে মনে হয়নি উইকেট কোনো ইস্যু হতে পারে। এমন তো না যে এসব উইকেটে আগে কখনোও খেলেনি বাংলাদেশ দল। এসব মাঠে আমাদের খেলার অভিজ্ঞতা অনেক বেশি। আমার কাছে মনে হয়েছে উইকেট খুব ভালো ছিল।

কিন্তু উইকেট ভালো হয়েও কোনো লাভ হয়নি। দল যে অবস্থায় ছিল আমরা হেরে যেতে পারতাম। যদি আফিফ-মেহেদি ভালো না খেলতো। তারা বলের মেরিট অনুযায়ী খেলেছে। কোনো বাজে শট খেলেনি। এগ্রেসিভ খেলেছে তাও না। যখন যে বলে, যেভাবে খেলা দরকার সেভাবেই খেলেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ