ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অবিশ্বাস্য জয় : ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যা বললেন আফিফ

২০২২ ফেব্রুয়ারি ২৩ ২১:৫৭:০১

অবিশ্বাস্য জয় : ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যা বললেন আফিফ

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফিফ জানিয়েছেন, তারা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ব্যাটিংয়ের চেষ্টা করছিলেন। যেভাবেই হোক উইকেটে টিকে থাকার লক্ষ্য ছিল তাদের। দলের সিনিয়র ক্রিকেটাররা রান না পেলেও মিরাজ-আফিফরা আফগানিস্তানের বিশ্বমানের বোলিং আক্রমণের সামনে নিজেদের প্রমাণ করেছেন।

সিনিয়রদের সঙ্গে নিজেদের তুলনায় না গিয়ে আফিফ জানিয়েছেন তারাও দলের ক্রিকেটার। তাই তারা অবদান রাখার চেষ্টা করেছেন। এর আগে অনেক ম্যাচে সুযোগ পেলেও বড় রানের দেখা পাচ্ছিলেন না আফিফ। তিনি মনে করেন আজকের দৃশ্যটি ভিন্ন ছিল।

তিনি বলেন, ‘তখন পরিস্থিতি ছিল আমাকে মানিয়ে নিতে হবে, চেষ্টা করেছি। আজকের দৃশ্যটা ভিন্ন ছিল। আজকে আমাকে উইকেটে থাকতে হত, সেটায় সফল হয়েছিল আল্লাহর রহমতে। আসলে আমরা ওভাবে কখনো চিন্তা করিনা। কে তরুণ, কে সিনিয়র…আমরা দলের জন্য খেলি, আমরাও দলের সদস্য। দলের জন্য অবদান রাখার চেষ্টা করি।’

নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে আফিফ বলেন, ‘৬ টা উইকেট পড়ার পর আমাদে শুধু একটা লক্ষ্য ছিল আমরা উইকেট দিবো না। এই লক্ষ্যটা নিয়েই ব্যাটিং করতেছিলাম যে উইকেট না দিয়ে যতক্ষণ কাটানো যায়। ক্যালকুলেশন…বললাম তো প্রথম থেকে আমাদের লক্ষ্য একটাই ছিল যে উইকেট দিবো না, রান যা আসবে…আসলে ভালো না আসলে কিছু করার নাই। শেষের দিকে তো কেলা বল টু বল ছিল। পরিকল্পনা ছিল কেবল স্বাভাবিক খেলাটা খেলবো।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ