ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
খেলা কাকে বলে শিখিয়ে দিলো আফিফ মিরাজ : হতবাক রশিদ মুজিবরা
নিজের প্রথম তিন ওভারের মধ্যেই টাইগারদের প্রথম চার ব্যাটসম্যানের উইকেট শিকার করেন এই আফগান পেসার। শুরুটা হয় দলীয় স্কোর যখন ১৩ সে সময় লিটনকে ফিরিয়ে দেন ওমর ফারুক, একই ওভারে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তামিমের উইকেটটিও নিয়ে নেয় এ পেসার।
ক্রিজে তখন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। মাত্র ৩ রান করেই দলীয় স্কোর যখন ১৮ ফারুকের বলে সাজঘরে ফেরেন মুশফিকুর। একই ওভারের শেষ বলে ইয়াসির আলীর উইকেট টিও তুলে নেয় ফারুক। দেখতে দেখতেই বিনা উইকেটে ১৩ থেকে ১৮ রানে চার উইকেট পড়ে যায় টাইগারদের। মাত্র পাঁচ রানের ব্যবধানে চারটি উইকেট হারায় বাংলাদেশ। পরবর্তীতে সাকিব এবং মাহমুদুল্লাহ ও বেশিক্ষণ টিকতে পারেনি মাত্র ৪৫ রানেই ছয় উইকেট হারিয়ে বিশাল বিপর্যয়ে পড়ে টাইগাররা।
টপ অর্ডারের এধরনের অসহায় আত্মসমর্পণের পর স্বভাবতই ইনিংসটি ১০০ রানের নিচে গুটিয়ে যাবে এটাই স্বাভাবিক। তবে দুই তরুণ ক্রিকেটারের আফগান বোলিংয়ের বিপক্ষে এ ধরনের প্রতিরোধ গড়া খুবই প্রশংসনীয়।আফিফ-মিরাজের জুটি ভাঙ্গার জন্য পরবর্তীতে রশিদ খানকে বোলিংয়ে আনা হয়। তবে বলতে হবে এক্ষেত্রে বর্তমান বিশ্বের সেরা লেগস্পিনার ব্যর্থ হয়েছেন। বেশ অনায়াসেই রশিদ কে খেলেছেন আফিফ এবং মিরাজ। রশিদের বলে শুধু ডিফেন্ড নয় অ্যাটাকিং খেলার চেষ্টা করেছেন এ দুই ব্যাটসম্যান। দুই তরুণ ক্রিকেটার জানতেন রশিদ এর মূল লক্ষ্য জুটিটা ভাঙ্গা।
তাই বেশ দেখেশুনেই রশিদ কে খেলেছেন এই দুই তরুণ। তবে যখনই রশিদ কোন লুজ বল দিয়েছেন সেগুলোতে বাউন্ডারি হাঁকিয়েছেন এ দুই ব্যাটসম্যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রশিদ। দুই তরুণের মূল লক্ষ্য ছিল যত বেশি সম্ভব স্ট্রাইক রোটেট করা। বলাই চলে রশিদ পরীক্ষাতে বেশ ভালোভাবেই উতরে গেছেন আফিফ-মিরাজ।
শেষ পর্যন্ত ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন আফিফ ও মিরাজ। মিরাজ ১২০ বলে ৮১ রান ও আফিফ ১১৫ বলে ৯৩ রান করে অপরাজিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি