ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
লিটনের দেখানো পথে হাটলেন তামিমও,সর্বশেষ স্কোর
নির্ধারিত ৫০ ওভারও খেলতে পারেনি আফগানিস্তান। ৪৯.১ ওভারে অল আউট হওয়ার আগে দলটির সংগ্রহ ২১৫ রান।
বাংলাদেশ এই সিরিজ জিতলে থাকছে ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠার সুযোগ। এমন সমীকরণের সামনে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী।
আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ইনিংসের তৃতীয় ওভারেই আসে সাফল্য। মুস্তাফিজুর রহমানকে উড়িয়ে মারতে গিয়ে তামিম ইকবালের তালুবন্দী হন গুরবাজ। এর আগে তিনি করেন ৭ রান।
তবে এরপর রহমত শাহ ও ইব্রাহিম দুজন মিলে দলকে ধীরে ধীরে এগিয়ে নিতে থাকেন। দুজনে গড়েন ৪৫ রানের জুটি। ১৯ রান করা ইব্রাহিমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন শরিফুল ইসলাম।
এরপর রহমত শাহ ৩৪ ও শাহিদী ২৮ রানে আউট হলে ১০২ রানেই ৪ উইকেট হারায় আফগানরা। এমন সময় আফগানদের অল্পেই অল আউট হওয়ার হাত থেকে বাঁচান নাজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবী।
নাজিব ও নবীর ৬৩ রানের জুটিতে ম্যাচে ফেরে আফগানিস্তান। নবী আউট হন ২০ রানে। এরপর একই ওভারে গুলবাদিন নাইব ও রশিদ খানকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। নাইব ১৭ রান করলেও রানের খাতা খুলতে পারেননি রশিদ।
পরের ওভারে মুজিব উর রহমানকে আউট করেন মুস্তাফিজুর রহমান। এর মাঝে একপ্রান্ত আগলে হাফ সেঞ্চুরি পূরণ করেন নাজিবুল্লাহ। নবম উইকেট হিসেবে আউট হওয়ার আগে এই ব্যাটার খেলেন ৮৪ বলে ৬৭ রানের ইনিংস।
২১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই আউট লিটন কুমার দাস। এরপরেই লিটনের মত এলবিডব্লিউ হয়ে ফিররেন তামিম এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৮ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি