ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএলে খেলা নিয়ে দু:সংবাদ দিলেন : ওয়ার্নার
পাকিস্তান সিরিজে না খেললেও তারা আইপিএলের শুরুতে খেলতে পারছেন না। অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার খেলা চলাকালীন কোনো অজি ক্রিকেটার আইপিএলে খেলার অনুমতি পাবেন না।
যদিও এটা আইপিএল আছে বলেই এমনটা নয়। অস্ট্রেলিয়া তাদের ক্রিকেটারদের লম্বা সময় ধরেই পরিচর্যা করছে বলে জানিয়েছেন বেইলি। এটাও সেই পরিকল্পনারই অংশ বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে বেইলি বলেন, ‘অস্ট্রেলিয়া যখন খেলবে আমরা আইপিএলের জন্য প্লেয়ারদের ছাড়ব না। আমরা লম্বা সময় ধরেই আমাদের একাধিক ফরম্যাটের ক্রিকেটারদের সঙ্গে কাজ করছি এবং শুধু এই সিরিজই নয়। সামনে আইপিএল আছে শুধু এটার জন্যও নয়।’
আইপিএলের সূচি এখনও নিশ্চিত হয়নি। যদিও আইপিএল ২৬-২৭ মার্চ শুরু হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। অন্যদিকে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর শেষ হওয়ার কথা রয়েছে ১৫ মার্চ। এবার এই সফর থেকে বিরতি নিয়েও আইপিএলের শুরুতে খেলতে পারছেন না তারা। বেইলি জানিয়েছেন সেরা ক্রিকেটারদের দলে পেতে সব ধরনের প্রচেষ্টাই চালিয়ে যাবে অস্ট্রেলিয়া।
তিনি বলেন, ‘আমরা একটি বিষয় নিশ্চিত করতে চাই যে অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটারদের যতটা সম্ভব বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার হয়ে খেলুক। আমরা তাদের নিজস্ব ব্যক্তিগত সমস্যা ও পরিস্থিতি নিয়েও কাজ করছি যাতে করে তারা যা চায় তাই যেন পায় এবং এভাবেই আমরা করে যাব যাতে করে আমরা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি