ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রথম ওয়ানডে বাংলাদেশের শক্তিশালী একাদশ

২০২২ ফেব্রুয়ারি ২২ ২১:৪৭:১৮

প্রথম ওয়ানডে বাংলাদেশের শক্তিশালী একাদশ

একাদশে তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে দেখা যাবে লিটন দাসকে। এছাড়াও তিন নম্বর ব্যাটিং পজিশন ফিরে পাচ্ছেন সাকিব আল হাসান। এর পরে রয়েছেন মুশফিকুর রহিম। আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হতে পারে ইয়াসির আলী এবং মাহমুদুল হাসান জয়ের মধ্য থেকে যে কোন একজনের। একাদশে দেখা যেতে পারে আফিফ হোসেনকে।

এরপর সাত নম্বরে দেখা যাবে মাহমুদুল্লাহ রিয়াদকে। বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত না হলে ওয়ানডে ক্রিকেটে নিয়মিত একাদশে মেহেদী হাসান মিরাজ। ৩ ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামের সাথে ফিট থাকলে দেখা যাবে তাসকিন আহমেদকে।

প্রথম ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী/মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ