ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার যেন হারানো যৌবন ফিরে পেয়েছে টাইগাররা

২০২২ ফেব্রুয়ারি ২২ ২০:৩৬:৪৮

এবার যেন হারানো যৌবন ফিরে পেয়েছে টাইগাররা

তবে এই করোনার থাবায় কঠিন সময়ের সেই উৎসাহদাতা দর্শকই মাঠে অনুপস্থিত। তবে অবশেষে আফগানদের বিপক্ষে ওডিআই সিরিজে মাঠে প্রত্যাবর্তন করছেন দর্শকরা। পাকিস্তানের বিপক্ষে মাত্র একটি সিরিজের জন্য দর্শকরা মাঠে ঢোকার অনুমতি পেয়েছিলেন।

এরপরই করোনা আবার দেশে হানা আনে। তবে আশা করা যায় এখন থেকে নিয়মিতই মাঠে দর্শকদের উপস্থিতি দেখা যাবে। তবে টিকিট সংগ্রহ করতে গিয়ে এবার বেশ ভোগান্তিতে পড়েছে দর্শকরা। এক দর্শকের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে জানা যায় প্রায় ৩ ঘন্টা দাঁড়িয়ে থেকেও তাকে টিকিট দেওয়া হয়নি। তিন ঘন্টা দাড়িয়ে থাকার পর তিনি জানতে পারেন টিকিট শেষ হয়ে গিয়েছে।

ফলে খালি হাতেই ফিরতে হয় এই দর্শককে। এছাড়াও আরেক দর্শক আক্ষেপ করে বলেন যে মাত্র দুটি করে টিকিট দেওয়া হচ্ছে ফলে পরিবারের সাথে খেলা দেখা হচ্ছে না তার। এছাড়াও অনলাইনে টিকিট বিক্রি না করায় বিসিবির উপরও অসন্তুষ্টি প্রকাশ করেছে দর্শকেরা। বর্তমানের ডিজিটাল যুগে অনলাইনে টিকিট বিক্রি না করার যুক্তি কি এমন প্রশ্ন ও করেছেন অনেকে। তবে শেষ পর্যন্ত মাঠে খেলা ফেরায় এবং দর্শক প্রবেশের অনুমতি পাওয়ায় সবাই খুশি। সব দুঃখ কষ্ট ভুলে কাল মাঠে গিয়ে টাইগারদের সমর্থন যোগাবে ভক্তরা।

অপরদিকে মূল মাঠে অনুশীলন করেছেন খেলোয়াড়েরা। মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদের প্র্যাকটিসে বাড়তি মনোযোগ চোখে পড়েছে। এছাড়া ইয়াসির আলী, এবাদত হোসেনদের মতো নতুনদের কঠোর পরিশ্রম করতে দেখা গিয়েছে। নিঃসন্দেহে ক্রিকেটাররা কাল দারুন কিছু করতে আগ্রহী। ক্রিকেটারদের পরিশ্রম এবং দর্শকদের আকাঙ্ক্ষা সবই পূর্ণ হোক কাল এটাই প্রত্যাশা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ