ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : টি২০ সিরিজে ভারতীয় দল ও রোহিতদের পরিকল্পনা ফাঁস
ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ ৩-০ ব্যবধানে জেতার পরেই লখনউ পাড়ি দিয়েছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে দল। আর হোটেলে পৌঁছে জৈবদুর্গের মধ্যে ঢুকে পড়তে হয়েছে রোহিত শর্মাদের। সেখানে থেকেই প্রস্তুতি সারছেন ভারতীয় ক্রিকেটাররা। অবসরে ক্যারম খেলতেও দেখা যাচ্ছে ঈশান কিশনদের।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কড়া বিধিনিষেধের মধ্যে হোটেলে ঢুকেছে ভারতীয় দল। ক্রিকেটারদের দেখা যায়, নিজেদের মধ্যে গল্প করছেন। ঈশানকে ক্যারম খেলতে দেখা যায়। ক্রিকেটারদের শরীরী ভাষায় বোঝা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরে যথেষ্ট ফুরফুরে মেজাজে রয়েছেন তাঁরা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে নেই প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলী। নেই উইকেটরক্ষক ঋষভ পন্থও। দলে সুযোগ পেতে পারেন কিছু নতুন মুখ। অধিনায়ক রোহিত জানিয়েছেন, টি২০ বিশ্বকাপের জন্য চিন্তা-ভাবনা শুরু করেছেন তাঁরা। যা পরীক্ষা করা হচ্ছে সব বিশ্বকাপের কথা মাথায় রেখে। প্রতিটি পজিশনে একাধিক ক্রিকেটার তৈরি রাখতে চাইছেন তাঁরা।
২৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার লখনউয়ে হবে প্রথম টি২০ ম্যাচ। পরের দু’টি খেলা হবে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি। তবে সেই ম্যাচ দু’টি হবে ধর্মশালাতে। টি২০ সিরিজ শেষ হওয়ার পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ মার্চ থেকে মোহালিতে প্রথম ও ১২ মার্চ থেকে বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি