ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আফগান সিরিজের আগে মনের কথাগুলো খুলে বললেন : তামিম
তিনি বলেন"আমি কখনই কোনো নির্দিষ্ট বোলার কে নিয়ে খুব বেশি চিন্তা করিনা কিংবা ভাবতে আগ্রহী নই। নিঃসন্দেহে তাদের বোলিং অ্যাটাক অসাধারণ সম্ভবত বিশ্বের সেরা স্পিন বোলিং অ্যাটাক রয়েছে তাদের। আমরা আগে ওদের সাথে খেলে ভাল পারফর্ম করেছি বিশেষ করে ওডিআই ফরমেটে।
সুতরাং কোনো কারণই নেই যে আমরা সেই ভালো পারফরম্যান্স আবার করতে পারবোনা। আমাদের প্রতিপক্ষ নিয়ে চিন্তা না করে নিজেদের শক্তিমত্তা নিয়ে চিন্তা করা উচিত। যে কথাগুলো আমি এখানে বলেছি সেগুলো মাঠে প্রয়োগ করতে পারলেই ফল আমাদের পক্ষে আসবে"।
নিঃসন্দেহে মুজিব রশিদ নবীদের নিয়ে একদমই চিন্তিত নন তামিম। নির্ভার হয়ে বিশ্বের সেরা স্পিন অ্যাটাকের বিপক্ষে খেলতে নামতে চায় তামিম। তামিমের বিশ্বাস প্রতিপক্ষের শক্তি কিংবা দুর্বলতা নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের কাজটা ঠিকঠাকমতো করতে পারলেই সফলতা আসবে। অধিনায়ক হিসেবে তামিমের এই কথাগুলো নিশ্চয়ই অনুপ্রাণিত করবে পুরো বাংলাদেশ দলকে।তবে আফগানদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে টাইগারদের। আফগানদের বিপক্ষে আট ম্যাচে টাইগাররা পাঁচটি জিতেছে ঠিকই কিন্তু পাশাপাশি তিনটি হার ও রয়েছে।
আফগানদের বিপক্ষে সর্বশেষ ২০১৬ সিরিজেও তিন ম্যাচের একটিতে হেরেছে টাইগাররা। পাশাপাশি এশিয়া কাপেও এই আফগানদের বিপক্ষেই বিশাল ব্যবধানে ওয়ানডে হেরেছে বাংলাদেশ। সেই ম্যাচে ১৩৬ রানে হারতে হয় টাইগারদের। এমনকি এশিয়া কাপে আফগানদের বিপক্ষে পরবর্তী ম্যাচেও কঠিন পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের অসাধারণ শেষ ওভারের প্রেক্ষিতে ম্যাচটি মাত্র তিন রানে জিততে পারে টাইগাররা।
অর্থাৎ মুস্তাফিজের একটি সাদামাটা ওভারই হয়তো আফগানদের বিপক্ষে টাইগারদের আরেকটি হার লিখে দিত।নির্দ্বিধায় টাইগারদের জন্য চ্যালেঞ্জটি কঠিন হবে তা বলার বাকি থাকেনা। ভয় যেমন রয়েছে, তেমনি রয়েছে আশাও। হয়তোবা তামিমের নেতৃত্বেই আফগানদের হোয়াইটওয়াশ করে নতুন কাব্যগাথা লিখবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি