ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আফিফকে কঠিন চ্যালেঞ্জ দিলেন তামিম, জিতলে পুরস্কার ২টি ব্যাট

২০২২ ফেব্রুয়ারি ২২ ১৮:২৬:০৮

আফিফকে কঠিন চ্যালেঞ্জ দিলেন তামিম, জিতলে পুরস্কার ২টি ব্যাট

এদিন সকালে নেটে ব্যাটিং অনুশীলন করেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। নেটে তিনি সামলান আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজদের স্পিন বোলিং। এরপরই আফিফকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তামিম। আর যদি তা করতে পারেন তাহলে নিজের দুইটি ব্যাট তাকে দিয়ে দিবেন বলেও জানান তামিম। অনুশীলনের এক পর্যায়ে তামিম আফিফকে বলে বসেন, ‘একটা গেম খেলি।

তর ৬ বল, আমার ১২ রান। জিতলে ব্যাট পাবি।’ অর্থ্যাৎ আফিফের এক ওভারে ১২ রান নেওয়ার চ্যালেঞ্জ করেন তামিম। তবে তাতে সায় দেননি আফিফ।এরপর জুনিয়র সতীর্থকে প্রভাবিত করতে বাজির দর বাড়িয়ে দেন তামিম। তামিম বলেন, ‘আচ্ছা যা, জিতলে দুই ব্যাট পাবি। আমার ১২ রান। জিতলে দুই ব্যাট।’ তবুও মন গলেনি আফিফের। হাসতে হাসতে বলেন, ‘আমি খেলব না, ভাই।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ