ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছায়াতলে ডমিঙ্গো, সিডন্সই যেনো অলিখিত হেড কোচ
ওয়ানডে অধিনায়ক থেকে শুরু করে দলের অন্তবর্তীকালীন ফিল্ডিং কোচ রাজেন সালেহ, সবার মধ্যমণি যেন শুধুই সিডন্স। ব্যাটিং অনুশীলন শেষ করে ওয়ানডে অধিনায়ক বেশ কিছুক্ষণ ধরেই সিডন্সের সাথে কিছু একটি নিয়ে আলাপ করছিলেন। সে সময় ডমিঙ্গোর নিরব উপস্থিতি বেশ চোখে লেগেছে। যেন সিডন্সকে পেয়ে ডমিঙ্গো কে ভুলে গিয়েছেন তামিম। সিডন্স এবং তামিমের বার্তালাপ বেশ কিছুক্ষণ চলল এসময় পাশে নীরব দর্শকের ভূমিকায় ছিলেন ডমিঙ্গো।
তামিমের সাথে বার্তালাপের পরই নিজের পুরনো শিষ্য রাজেন সালেহের সাথে সিডন্স কে কথা বলতে দেখা যায়। বর্তমানে বাংলাদেশ দলের অন্তবর্তীকালীন কোচ হলেও ২০০৮ সালে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ টা সিডন্সের অধীনেই খেলেছিলেন সালেহ। হয়তোবা গুরু কে দেখে সেই পুরনো দিনের কথাই মনে পড়েছিল সালেহের। তবে বর্তমানের কথা হিসেব করলে দুজনই দলের কোচের ভূমিকায় রয়েছেন। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ডমিঙ্গোর স্থলাভিষিক্ত হতে পারেন সিডন্স। তবে এমন কিছু এখনো হয়নি তবে সামনে যে হবে না এটার কোনো নিশ্চয়তা নেই।
সিডন্স যেভাবে নিজের উপস্থিতির মাধ্যমে মাঠের সব আলো কেড়ে নিলেন, তাতে বিসিবি ডমিঙ্গোর বিকল্প হিসেবে তার কথা চিন্তা করতেই পারে। আপাতত সামনে আফগানদের বিপক্ষে সিরিজ রয়েছে টাইগারদের। সেই সিরিজে একসাথে কাজ করতে হবে ডমিঙ্গো এবং সিডন্স কে।পারবেন তো তারা?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি