ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সংবাদমাধ্যমে এমন অনেকে আছেন যাঁরা ক্রিকেটারদের ইচ্ছেকে অবজ্ঞা করেন - ঋদ্ধি
ঋদ্ধিমান সাহার সাক্ষাৎকার নিতে অপেক্ষা করছিলেন এক সাংবাদিক। কিন্তু তার জবাব দেননি উইকেটরক্ষক। এতে ক্ষিপ্ত হয়ে তিনি রিধিকে হুমকি দেন। কে সেই সাংবাদিক? ঋদ্ধি বলেন, তিনি সাংবাদিকের পরিচয় প্রকাশ করবেন না।
এক সংবাদমাধ্যমকে ঋদ্ধি বলেন, “আমাকে বোর্ডের তরফে এখনও এই বিষয়ে যোগাযোগ করা হয়নি। যদি আমাকে নাম জিজ্ঞেস করা হয়, আমি বলব, তাঁর কেরিয়ারের ক্ষতি করার কোনও ইচ্ছা আমার নেই। তাঁকে নামিয়ে আনতে চাই না। সেই কারণেই আমি তাঁর নাম বলিনি আমার টুইটে। আমার মা-বাবা আমাকে সেই শিক্ষা দেননি। আমার টুইটের উদ্দেশ্য ছিল সংবাদমাধ্যমে এমন অনেকে আছেন যাঁরা ক্রিকেটারদের ইচ্ছেকে অবজ্ঞা করেন, সেই তথ্যটা সামনে আনা।”
ঋদ্ধি আরও বলেন, “এটা ঠিক হচ্ছে না, সেটাই আমি টুইটের মাধ্যমে বলতে চেয়েছিলাম। যিনি কাজটা করেছেন, তিনি নিজে জানেন। আমি টুইট করেছিলাম যাতে অন্য ক্রিকেটারদের এমন কিছুর মুখোমুখি হতে না হয়। আমি বলতে চাই যা হয়েছে সেটা ভুল, অন্য কেউ যেন এটা না করেন।”
শনিবার ঋদ্ধি হোয়াটসঅ্যাপ বার্তার ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে কোনও এক সাংবাদিক ঋদ্ধির সাক্ষাৎকার চাইছেন। কিন্তু ঋদ্ধি তাঁকে কোনও উত্তর দেননি। তখন সেই সাংবাদিক লেখেন, ‘আমি অপমান হজম করি না। এটা আমি মনে রাখব।’ সেই টুইটে ঋদ্ধি লেখেন, ‘ভারতীয় ক্রিকেটের জন্য আমি যা করেছি, তারপর আমার এটা প্রাপ্য ছিল একজন ‘সম্মানিত’ সাংবাদিকের কাছ থেকে? সাংবাদিকতা এই জায়গায় পৌঁছে গিয়েছে!’
ঋদ্ধির পাশে দাঁড়িয়ে তাঁকে নাম জানাতে বলেছিলেন প্রজ্ঞান ওঝা এবং হরভজন সিংহ। রবি শাস্ত্রী ভারতীয় বোর্ডের কাছে আবেদন করেন সেই সাংবাদিককে খুঁজে বার করার জন্য। কিন্তু ঋদ্ধি চাইছেন না সেই সাংবাদিককে সামনে আনতে। কারও কেরিয়ার শেষ করে দেওয়ার ইচ্ছা তাঁর নেই বলেই জানিয়েছেন ভারতীয় দল থেকে বাদ যাওয়া উইকেটরক্ষক।
ভারতীয় দলের ভিতরের কথা বাইরে বলা নিয়ে অনেকে ঋদ্ধির সমালোচনা করেছেন। সেই সম্পর্কে ঋদ্ধি এক সংবাদমাধ্যমে বলেন, “কোচ রাহুল দ্রাবিড় আমাকে কী বলেছেন, নির্বাচক চেতন শর্মা আমাকে কী বলেছেন সেগুলো সামনে চলে এল কী করে? শ্রীলঙ্কা সিরিজের দল নির্বাচনের আগেই সেই খবর এক সংবাদ সংস্থায় বেরিয়ে গিয়েছিল। সেটাও তো ব্যক্তিগত ছিল। সেটা কী করে সামনে এল? কেউ না কেউ তো সংবাদমাধ্যমকে জানিয়েছে। সেটা নিয়ে তো প্রশ্ন ওঠেনি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি