ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রশিদ-মুজিব-নবীদের নিয়ে তামিমের সাহসী ব্যাখা
তার দলে আছেন রশিদ খান, মুজিব-উর-রহমান, মোহাম্মদ নবীর মতো স্পিনাররা। তবে প্রতিপক্ষ দলের স্পিন বিভাগ নিয়ে খুব বেশি ভাবতে চান না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কারণ বাংলাদেশ ইতিমধ্যেই এই আফগান বোলারদের বিরুদ্ধে খেলেছে এবং সফলও হয়েছে।
রশিদ খানকে বহু বছর ধরে বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার হিসেবে বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি শেষ হওয়া বঙ্গবন্ধু অষ্টম বিপিএলে মুজিব-উর-রহমান আগের মতো বল করতে পারেনি ব্যাটাররা খুব সহজেই তাকে খেলতে পেরেছেন।
অনেক বছর ধরেই ভালো করে আসছেন মোহাম্মদ নবী। নিঃসন্দেহে এই শক্তিকে কাজে লাগিয়ে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে বিপদে ফেলতে চাইবে সফরকারীরা। তামিমের এটা ভালো করেই জানা উচিত।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলছিলেন, ‘দেখেন আমি এক-দুজন বোলারকে নিয়ে আসলে কখনো বেশি কথা বলতে চাই না। আমি যেটা বললাম যে তাদের ভালো বোলিং আক্রমন আছে। সম্ভবত অন্যতম সেরা স্পিন অ্যাটাক তাদের। তবে আমরা এদের বিপক্ষেই অতীতে খেলেছি এবং ভালো করেছি। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে। তাহলে আবারও কেন পারবো না।’
প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বিবেচনা করে প্ল্যান করছে বাংলাদেশ। তবে শুধু বলেই তো কাজ শেষ নয়, মাঠে সেটা করেও দেখাতে হবে। সেটাই বলছিলেন তামিম, ‘ঐ তিন স্পিনার নিয়েই শুধু আমরা শুধু ভাবছি তা না। ওদের ১0 উইকেট তুলতে হবে, তাই ওদের ব্যাটারদের নিয়েও আমাদের ভাবতে হয়। ৫০ ওভারে ওদের ৫-৬ বোলার বল করবে। সবকিছু নিয়ে ভাবতে হবে। আমরা জানি আমাদের ‘ডেঞ্জার জোন’ কী কী হতে পারে, কোন কোন জায়গায় কীভাবে পরিকল্পনা করব। এটা নিয়ে গত ১-২ দিন ধরেই কথা বলছি। তবে এখানে বসে আমি যত কিছুই বলে দেই না কেন, মাঠে এটা করতে না পারলে কোনো লাভ হবে না।’
বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিনটি ম্যাচ ওয়ানডে সুপার লিগের অংশ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ তারিখে প্রতিটি খেলাই শুরু হবে বেলা ১১টায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি