ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ওয়ানডে সিরিজে বাংলাদেশ না আফগানিস্থান দেখেনিন ফেভারিট দল
আফগানিস্তান বিশ্বব্যাপী সমীহ অর্জন করার বড় কারণ তাদের বোলিং। যেকোনো ফরম্যাটেই প্রতিপক্ষ ব্যাটারদের বড় পরীক্ষা নেওয়ার সামর্থ্য রাখে দলটি। সুজনও বিষয়টি মানলেন।তবে তার ভাষায়, ‘আফগানিস্তানও ভালো দল, তাদের বোলিং অ্যাটাক অনেক ভালো। তবে আমি বিশ্বাস করি ওয়ানডেতে আমরা অনেক ভালো দল। আমাদেরই ভালো করা উচিৎ আসলে।’
রশিদ-নবীদের বোলিংকে মূল চ্যালেঞ্জ মানলেও সেই চ্যালেঞ্জ সামলানোর সামর্থ্য বাংলাদেশের আছে, মনে করেন সুজন। তিনি জানান, ‘অবশ্যই, তাদের বোলিং মূল চ্যালেঞ্জ। রশিদ তো বিশ্বখ্যাত বোলার। তবে এই ফরম্যাট তো ভিন্ন। চ্যালেঞ্জ থাকবেই। চ্যালেঞ্জ নিয়েই খেলতে হবে। আমাদের বোলিংও অনেক শক্তিশালী। আমরা যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।
সুজনের দল নিয়ে আশাবাদী হওয়ার অন্যতম বড় কারণ সদ্য সমাপ্ত বিপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের ফর্ম। সাকিব আল হাসানসহ তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমানদের বর্তমান ছন্দ ওয়ানডে সিরিজেও দেখা যাবে, আশা সুজনের।
তিনি বলেন, ‘শুধু সাকিব না, বাকি যারা আছে তারাও পারফর্ম করেছে। মুস্তাফিজ, তামিম ভালো খেলেছে, দারুণ খেলেছে। তবে সাকিব ফর্মে থাকা মানে আমাদের জন্য বড় একটা ব্যাপার। সাকিব ব্যাটে-বলে দুই জায়গাতেই ফর্মে আছে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। ও থাকলে টিম কম্বিনেশন সহজ হয়, ভারসাম্য ভালো হয়।’
‘বিপিএল অনেক বুস্ট আপ করবে। ছেলেরা খেলার মধ্যে ছিল। জাতীয় দলের খেলোয়াড়রা সবাই মোটামুটি ভালো করেছে। সেদিক থেকে সবাই আত্মবিশ্বাসী। ওরা সবাই প্রফেশনাল, এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে মানিয়ে নেওয়া কোনো বড় ব্যাপার না। ভালো করার ব্যাপারে আমি অনেক আত্মবিশ্বাসী।’– বলেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি