ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার সাকিবের হয়ে ব্যাট করলেন রোডস
বাংলাদেশের সাবেক প্রধান কোচ স্টিভ রোডস মনে করেন, সাকিব আল হাসানের ক্রিকেটীয় মেধা ও জ্ঞান বাংলাদেশের ক্রিকেটে পুরোপুরি কাজে লাগানো হচ্ছে না। সাকিবকে তার দেখা অন্যতম ক্রিকেট মস্তিষ্কের অধিকারী হিসেবেও অভিহিত করেছেন রোডস।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ খেলেছিল রোডসের অধীনে। টাইগাররা সেমিফাইনালে উঠতে না পারায় বিশ্বকাপের পরপরই আকস্মিকভাবে চাকরি হারান রোডস। তবে বাংলাদেশের ক্রিকেটকে এখনও খুব ভালো করে পরখ করেন তিনি। সেই রোডস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হয়ে এসেছিলেন বাংলাদেশে, এক মাস কাজ করেছেন বিপিএলে।
এর ফাঁকে ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন। উঠে এসেছে সাকিবের প্রসঙ্গও। রোডস মনে করেন, বাংলাদেশের ক্রিকেটে সাকিবের মেধা ও জ্ঞান কাজে লাগানো জরুরী। তিনি বলেন, ‘সাকিব, রিয়াদ, মুশফিক, তামিমদের এখনও অনেক খেলার বাকি।
তাদের অনেক অভিজ্ঞতাও রয়েছে, প্রত্যেকেই ভালো ক্রিকেটার।’ তবে আলাদা করে সাকিবের প্রশংসা করতে ভুললেন না টাইগারদের সাবেক গুরু। তিনি বলেন, ‘ক্রিকেটে আমার দেখা সবচেয়ে দুর্দান্ত মস্তিষ্কের একজন মানুষ সাকিব। কিন্তু তার যে সম্মান প্রাপ্য, তা কি সে পাচ্ছে? নাকি একজন কর্মী হিসেবে রেখে তাকে শুধু নিয়ন্ত্রণ করা হচ্ছে?’
রোডস মনে করেন, সাকিব তার ক্রিকেটের মেধা, জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর আগে অবসর নিয়ে ফেললে তা বাংলাদেশের ক্রিকেটের জন্য অপচয় হবে। তিনি বলেন, ‘তার অনেক কিছু দেওয়ার আছে। সে যদি এসব জ্ঞান আর অভিজ্ঞতা দেওয়ার আগেই অবসর নিয়ে ফেলে, সেটা রীতিমত অপচয় হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি