ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রেকিং নিউজ : চমক দিয়ে টাইগারদের টি-টোয়েন্টি দল ঘোষণা

২০২২ ফেব্রুয়ারি ২১ ২০:৪০:৩৭

ব্রেকিং নিউজ : চমক দিয়ে টাইগারদের টি-টোয়েন্টি দল ঘোষণা

এছাড়া ২৩ সদস্যের দলে অন্য অনভিষিক্ত খেলোয়াড় হলেন ইয়াসির আলি রাব্বি। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে আলো ছড়িয়েছিলেন মুনিম শাহরিয়ার ও ইয়াসির রাব্বি। ফরচুন বরিশালের হয়ে ৬ ম্যাচে ১৭৮ রান করেছেন মুনিম। তবে সেটি ১৫২ স্ট্রাইকরেটে।

প্রায় প্রতি ম্যাচেই বরিশালকে উড়ন্ত সূচনা এনে দেওয়ার দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন মুনিম। অন্যদিকে খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে দারুণ ফর্ম দেখিয়েছেন ইয়াসির। পুরো আসরে ১১ ম্যাচ খেলে প্রায় ১৪০ স্ট্রাইকরেটে ২১৯ রান করেছেন এ ডানহাতি মিডল অর্ডার ব্যাটার। যে কারণে তাকে দলে রেখে দিয়েছেন নির্বাচকরা।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, ইয়াসির আলী রাব্বি, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ। বিস্তারিত আসছে…

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ