ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : বাংলাদেশ দলে বিশাল পরিবর্তন, মুনিম ও লিটন দাসকে নিয়ে নেয়া হচ্ছে নতুন সিদ্ধান্ত
ওপেনিংয়ে নেমে ভয়ডরহীন ব্যাটিং করেছেন তিনি। তাতেই মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশের টি-২০ দলের টপ অর্ডারে এমন কারো অভাব সবসময়ই অনুভূত হয়। নির্বাচকদের দৃষ্টিও তাই ২৩ বছর বয়সি এ তরুণের দিকে। বিপিএলে ৬ ম্যাচের ব্যাটিংই কপাল খুলে দিচ্ছে ময়মনসিংহের ছেলে মুনিমের।
সবকিছু ঠিক থাকলে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশের টি-২০ দলে ডাক পেতে যাচ্ছেন তিনি। গতকাল জাতীয় দল সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিপিএলে ৬ ম্যাচে ১৭৮ রান করা মুনিমকে পরখ করার ইচ্ছা আছে টিম ম্যানেজমেন্টের।
চলতি সপ্তাহেই টি-২০ দলটা ঘোষণা করবেন নির্বাচকরা। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০ তে আবাহনীর হয়ে পারফর্ম করার পর এইচপি দলে সুযোগ পেয়েছিলেন মুনিম। এবার বিপিএলের শুরুতে অবশ্য দল পাননি তিনি। পরে বরিশাল তাকে দলভুক্ত করে। বিপিএল অভিষেকেই ১ রান করে আউট হয়েছেন।
পরের কয়েকটি ম্যাচে ঝড়ো ব্যাটিং করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আবার ফাইনাল ম্যাচে রানের খাতা খুলতেই ব্যর্থ হয়েছেন মুনিম। সেদিক থেকে মাত্র ৪ ম্যাচে পারফর্ম করা এ তরুণকে দলে নিলে কমবেশি সমালোচনা সইতে হবে নির্বাচকদেরও।
অবশ্য আফগান সিরিজে মুনিমের অভিষেক হওয়ার সম্ভাবনা কম। কারণ বিপিএলে ব্যর্থ হলেও টি-২০ দলে থাকবেন নিয়মিত ওপেনার নাঈম শেখ। আবার গত বছর বিশ্বকাপ ব্যর্থতার পর বাদ পড়া লিটন দাস আবারও এ ফরম্যাটে ফিরছেন আফগানদের বিরুদ্ধেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি