ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোচের ওপর রাগ করে ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন তারকা ফুটবলার
চলতি মৌসুমে সব মিলিয়ে ২৫টি ম্যাচে মাঠে নেমেছেন জিয়েখ। করেছেন ৬টি গোল এবং ৪টি অ্যাসিস্টও। নিশ্চিত ভাবেই জায়গা পেতে পারতেন মরক্কোর আফ্রিকান নেশন্স কাপের দলে। তার উপস্থিতি নিশ্চিত ভাবেই দলের শক্তি বাড়াত এবং মরক্কোকে শিরোপার জন্য ফেবারিট করে তুলত।
কিন্তু কোচ হালিহোডজিকের কাছে নিয়মিত ভাবেই ব্রাত্য হয়ে আসছিলেন তিনি। তাই রাগ করে মরক্কোর জাতীয় দল থেকে অবসরই নিয়ে নিলেন তিনি।
মরক্কোর কোচের অভিযোগও রয়েছে জিয়েখের উপর। গত বছর ঘানার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল মরক্কো। সেই ম্যাচের আগে ইনজুরির দোহাই দিয়ে খেলেননি জিয়েখ। কোচের অভিযোগ ওই ইনজুরি ছিল পুরো নাটক। তারপর থেকেই তিনি বাদ দিয়ে রেখেছেন জিয়েখকে।জিয়েখের অবসরের ঘোষণা নিশ্চিত ভাবেই দলটির সমর্থকদের জন্য বড় ধাক্কা। তাকে মনে করা হত মরক্কোর সবচেয়ে বড় তারকা। তবে ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন জিয়েখ।
তিনি বলেন, “অবশ্যই ভক্তরা খুশি নয়। আমি তাদের বুঝতে পারি। কিন্তু আমি আর জাতীয় দলে ফিরব না। আমি এখন আমার ক্লাবের প্রতি মনোযোগী। আমি ভক্তদের বুঝতে পারি, তাদের জন্য আমি দুঃখিত।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল