ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে বিদায় বললেন বিশ্ব ক্রিকেট মাতানো তারকা ব্যাটসম্যান
সম্প্রতি নেদারল্যান্ডসে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ সিরিজ মিস করেছেন কুপার। তবে এত তাড়াহুড়ো করে অবসরের ঘোষণা দেবেন তা কেউ ভাবেনি। মাত্র ২৯ বছর বয়সে, কুপারের অবসরের ঘোষণা অবশ্যই সবাইকে অবাক করে দিয়েছে।
নিজের অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে টুইট করে অবসরের ঘোষণা দিয়েছেন কুপার। টুইটারে কুপার লিখেছেন, ‘আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসরের ঘোষণা দিচ্ছি। নেদারল্যান্ডসের হয়ে গত ৮ বছর খেলতে পারা, দেশকে প্রতিনিধিত্ব করতে পারা সবকিছুই ছিল আমার জন্য দারুণ সম্মানের।’
কুপার আরও লিখেছেন, ‘(নেদারল্যান্ডসের হয়ে খেলার) সময়টা দারুণ ছিল। অনেক বিশেষ মুহুর্ত ছিল এখানে, ভালো সময় ছিল, খারাপ সময়ও ছিল। এখানের কিছুই আমি পরিবর্তন করতে চাইব না বরং এই সময়টার কথা বেশ ভালোভাবেই আমি স্মরণ করব।’
অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ করা কুপার নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন ২০১৩ সালের আগস্ট মাসে, কানাডার বিপক্ষে ওয়ানডে ম্যাচে। টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ রানের মালিক হিসেবেই অবসরে যাচ্ছেন কুপার। ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৮ গড়ে ১২৩৯ রান করেছেন তিনি। স্ট্রাইকরেট প্রায় ১২৫ (১২৪.৭৭)। ওয়ানডেতে অবশ্য সেভাবে আলো ছড়াতে পারেননি কুপার। ১৩ ম্যাচ খেলে করেছেন ১৮৭ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে কুপার নিজের সর্বশেষ ম্যাচটি খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। যেই ম্যাচে হেরে গিয়ে বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নেয় ডাচরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর কুপারের ভবিষ্যৎ গন্তব্য কোথায় হয় তাই এখন দেখার বিষয়। দুনিয়া ঘুরে ফ্র্যাঞ্চাইসি ক্রিকেট খেলে বেড়ানো ছাড়াও কোচিংয়ে নাম লেখানোর সুযোগ আছে তার সামনে। তবে কুপারের অভাব পূরণ করতে বেশ বেগ পেতে হবে ডাচদেরকে, তা নিশ্চিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এসএসসি পরিক্ষার ফলাফল, অনলাইন, এসএমএসে রেজাল্ট দেখবেন যেভাবে
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের