ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ : শুরুতেই ভারতের উইকেট তুলে নিলো যুব টাইগাররা

২০২২ জানুয়ারি ২৯ ২৩:০১:৫১

বিশ্বকাপ : শুরুতেই ভারতের উইকেট তুলে নিলো যুব টাইগাররা

আজ আবারও প্রতিপক্ষ ভারত, তবে এবার ফাইনালে নয় কোয়ার্টার ফাইনালে। বলা যায় ফাইনালের আগে আরেকটা অলিখিত ফাইনাল দেখবে বিশ্ব। আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এন্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

গ্রুপ পর্বে ৩ ম্যাচের দুটিতে জয় পেয়েছিল টাইগার যুবারা। ভারত তিন ম্যাচের সব ম্যাচেই জিতে এসেছে কোয়ার্টার ফাইনালে। দুই দলের শেষ পাঁচ বারের দেখায় একটি জয় পেয়েছিল বাংলাদেশ, ৩টি জিতে ভারত। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

স্কোর বোর্ড : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ৩৭.১ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১১১ রান। জয়ের জন্য ভারতের প্রয়োজন ১১২ রান। বাংলাদেশের দেয়া রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালো ভারত। এই রিপোর্ট লেখার সময় ভারতের সঙগ্রহ৪.৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭ রান।

ভারত অনূর্ধ্ব-১৯ একাদশ: এ রঘুবংশী, হারনুর সিং, এসকে রশিদ, ওয়াইভি ডুল (অধিনায়ক), আরএ বাওয়া, সিদ্ধার্থ যাদব, কেএস তাম্বে, ডিবি বানা (উইকেট রক্ষক), আরএস হাঙ্গগেকার, ভিকে অসওয়াল, আর রবি কুমার।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লা, মোঃ ফাহিম (উইকেট রক্ষক), আরিফুল ইসলাম, এস এম মেহেরব, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, রকিবুল হাসান (অধিনায়ক), রিপন মণ্ডল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত