ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিপিএল প্রসঙ্গে যা বললেন সাকিব
চলতি বছর বাংলাদেশ দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে নামার আগে বিসিএল ওয়ানডে ও বিপিএল টি-টোয়েন্টি বেশ কাজে দেবে বলে মনে করেন সাকিব। শুক্রবার একটি মোবাইল ব্র্যান্ডের সঙ্গে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ বিষয়ে কথা বলেছেন সাকিব।
তার ভাষ্য, ‘এগুলো (বিসিএল ওয়ানডে) সবই প্রস্তুতির অংশ। এরপর আমাদের টানা আন্তর্জাতিক ক্রিকেট রয়েছে। তাই আমি চাই, আমি যেন আমার সেরা ফিটনেস এবং পারফরম্যান্স নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করতে পারি। সেটার জন্য এটা ভালো একটা বিল্ডআপ আমি মনে করি।’
সাকিব আরও বলেন, ‘যদি বিসিএলের কয়েকটা ম্যাচ খেলতে পারি। তারপর বিপিএলের ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিতে পারি…সামনেই আমাদের আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে। আমার মনে হয়, এ দুইটা ফরম্যাট ঐ দুইটা ফরম্যাটকে (সিরিজ) ভালোভাবে কমপ্লিমেন্ট করবে। সেই কারণে আসলে এই প্রস্তুতিটা নেওয়া।’
এসময় আসে বিপিএল প্রসঙ্গ। প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি সাইনিংয়ে ফরচুন বরিশালে নাম লিখিয়েছেন সাকিব। এছাড়া তার দলে রয়েছেন ক্রিস গেইল, মুজিব উর রহমান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহানরা। অন্যদিকে ঢাকার দলে একসঙ্গে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রশ্ন রাখা হয়, বরিশাল দলটি কেমন হলো? ঢাকাই বা কেমন হলো? সাকিব বলেন, ‘আমি আমাদের দল নিয়ে বলতে পারবো। আমার কাছে মনে হয় ব্যালেন্সড দল হয়েছে। সব দলই আমার কাছে মনে হয় সমান শক্তিশালী। আটজন করে দেশি খেলোয়াড় খেলবে। তাই বেশি একটা পার্থক্য নেই দলগুলোর ভেতরে। এখন মাঠে যে ভালো পারফর্ম করে তারাই ভালো করবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE