ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
স্টাম্পে বল লাগলেও আউট হলেন না স্টোকস, ভাইরাল নিমেষেই
অ্যাশেজের চতুর্থ টেস্টে আউট হয়েও, আউট হলেন না ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। বল স্টাম্পে লেগে যাওয়ার পর স্টোকসকে আউট দেন আম্পায়ার। কিন্তু তবুও আউট হলেন না তিনি। কিন্তু কীভাবে?
অস্ট্রেলিয়ার করা ৪১৬ রানের জবাবে মাত্র ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিলো ইংল্যান্ড। সেখান থেকে পঞ্চম উইকেটে ১২৮ রানের জুটি গড়েন জনি বেয়ারস্টো এবং বেন স্টোকস। অথচ এ দুজনের জুটি ভাঙতে পারতো মাত্র ২১ রানেই।
ক্যামেরন গ্রিনের করা ইনিংসের ৩১তম ওভারের প্রথম বলটি ছেড়ে দিয়েছিলেন স্টোকস। ভেতরে ঢোকা সেই ডেলিভারি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারের গ্লাভসে জমা পড়ার আগে আঘাত হানে স্ট্যাম্পে। কিন্তু বোলার-ফিল্ডাররা ভেবেছিলেন বল লেগেছে প্যাডে।
তাই আবেদন করে অস্ট্রেলিয়া। লেগ বিফোরের সিদ্ধান্ত জানিয়ে দেন আম্পায়ারও। সঙ্গে সঙ্গে রিভিউ নেন স্টোকস। রিপ্লেতে দেখা যায় প্যাড থেকে অন্তত ৪-৫ ইঞ্চি দূর দিয়ে গেছে বল। তবে যাওয়ার পথে আঘাত হানে অফস্ট্যাম্পে। কিন্তু ১৩৪ কিমি প্রতি ঘণ্টার সেই ডেলিভারি স্ট্যাম্পে লাগার পরেও বেলস মাটিতে পড়েনি।
যে কারণে বেঁচে যান স্টোকস। আর রিভিউয়ের সময় জায়ান্ট স্ক্রিনে যখন দেখাচ্ছিলো স্ট্যাম্পে বল লাগার ঘটনা, তখন হেসে কুটিকুটি হন স্টোকস। অন্যদিকে অস্ট্রেলিয়ান শিবিরে দেখা যায় পুরোপুরি হতাশার চিত্র।
দলীয় ৫৭ রানে বেঁচে গিয়ে পঞ্চম উইকেটে আরো ১০৭ রান যোগ করেন স্টোকস ও বেয়ারস্টো। আর ব্যক্তিগত ১৬ রানে বেঁচে যাওয়া স্টোকসের ব্যাট থেকে আসে সবমিলিয়ে ৬৪ রানের ইনিংস। শেষ পর্যন্ত স্টোকসকে সাজঘরে পাঠান নাথান লিয়ন।
UNBELIEVABLE #Ashes pic.twitter.com/yBhF8xspg1
— cricket.com.au (@cricketcomau) January 7, 2022
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE