ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিসিএল-বিপিএল খেলে আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছে সাকিব
আন্তর্জাতিক সূচিতে এ বছর বেশ ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ। একের পর এক খেলা থাকবে বিপিএলের পর থেকেই। বিপিএল শেষ করার পর খেলোয়াড়রা ব্যস্ত হয়ে পড়বেন আফগানিস্তান সিরিজ নিয়ে, যেখানে আছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
সাকিব মনে করছেন, ওয়ানডে ফরম্যাটের বিসিএল ও টি-টোয়েন্টি ফরম্যাটের বিপিএল দিয়ে আফগানিস্তান সিরিজের জন্য দারুণ প্রস্তুতি নেওয়া সম্ভব। তিনি বলেন, ‘দেখুন, এগুলো সবই প্রস্তুতির অংশ। এগুলোর পর টানা আন্তর্জাতিক ক্রিকেট আছে। আমি নিজের সেরা ফিটনেস ও পারফরম্যান্স নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে চাই। সেটার জন্য এটা ভালো বিল্ডআপ বলে মনে করি।’
বিসিএলের ওয়ানডে সংস্করণের সাকিবের খেলার খবর চমক ছিল অনেকের কাছে। কেন তিনি ছোট পরিসরের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন, তাও খোলাসা করলেন। সাকিবের ভাষায়, ‘বিসিএলে যদি কিছু ম্যাচ খেলতে পারি, তারপর বিপিএলের ম্যাচগুলো থেকে আত্মবিশ্বাস নিতে পারি… সামনে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে। এই দুইটা ফরম্যাটে ভালো করে সহায়তা করবে। সে কারণেই প্রস্তুতিটা নেওয়া।’
বিপিএলে সাকিব খেলবেন ফরচুন বরিশালের হয়ে। নিজের দল নিয়ে সন্তুষ্ট সাকিব সব দলকেই রাখছেন একই কাতারে। তিনি বলেন, ‘দেখুন আমি আমাদের দল নিয়ে বলতে পারব। আমার কাছে মনে হয় আমাদের ভারসাম্যপূর্ণ দল হয়েছে। যদিও সব দলই সমান শক্তিমত্তার। যেহেতু ৮ জন স্থানীয় ক্রিকেটার খেলবে, খুব বেশি তফাৎ নেই দলগুলোর মধ্যে। এখন মাঠে যে ভালো পারফর্ম করবে।’
‘এখানে অংশই নেয় মাত্র ৬টি দল। কোনো দলই চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছু চিন্তা করে না। সবারই চিন্তা থাকে চ্যাম্পিয়ন হওয়ার। চেষ্টা থাকবে মাঠে পারফর্ম করার।’– বলেন সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE