ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
এবার টেষ্ট ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কান ক্রিকেটার গুনাথিলাকা
গুনাথিলাকা লঙ্কানদের হয়ে সাদা পোষাকে সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০১৮ সালে। টেস্টে তার ফর্মহীনতার কারণেই দল থেকে বাদ পড়েন তিনি। সম্প্রতি আরেক লঙ্কান ক্রিকেটার ভানুকা রাজাপক্ষের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা সবাইকে হতবাক করে দিয়েছে। এখন গুনাথিলাকার এই সিদ্ধান্তও বেশ চমকপ্রদ হয়ে উঠেছে সকলের কাছে।
গত বছরের জুন মাসের দিকে ইংল্যান্ড সফর চলাকালীন বায়োবাবলের নিয়ম ভঙ্গ করার ফলে তিন লঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা এবং নিরোশান ডিকওয়েলাকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করে আইসিসি। যার ফলে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেই আছেন গুনাথিলাকা। নিজের টেস্ট ক্যারিয়ারে মাত্র ৮টি টেস্ট খেলেছেন বাঁহাতি এই ব্যাটার। ১৮.৭ গড়ে রান করেছেন মাত্র ২৯৯।
ফিফটি করেছেন ২টি, পাননি কোনো সেঞ্চুরির দেখা। সীমিত ওভারের ক্রিকেটে অবশ্য বেশ ভালো পরিসংখ্যান আছে তার। ৪৪টি ওয়ানডে খেলে ৩৬ ছাড়ানো গড়ে রান করেছেন ১৫২০। ১০টি ফিফটির পাশপাশি আছে ২টি সেঞ্চুরিও। ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে রান করেছেন ৫৪২, গড় প্রায় ২১(২০.৮৪)। ফিফটি করেছেন তিনটি। টেস্ট থেকে অবসর নিলেও সীমিত ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন গুনাথিলাকা।
অবসর প্রসঙ্গে গুনাথিলাকা জানান, ‘দেশের জন্য খেলতে পারা অবশ্যই আমার জন্য দারুণ সম্মানের ছিল। ভবিষ্যৎে সুযোগ পেলে আমি নিজের সেরাটা দিয়েই শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করতে চেষ্টা করব।’
নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত লঙ্কান দলে সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত মুখদের একজনই ছিলেন গুনাথিলাকা। ব্যাটিংয়ের পাশাপাশি বল টুকটাক স্পিনও করেন তিনি। ফিল্ডিংয়েও লঙ্কানদের সেরা ফিল্ডারের একজন তিনি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কার জার্সি গায়ে দেখা যাওয়ার সম্ভাবনা আছে গুনাথিলাকাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE