ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত ঘোষণা করলেন রস টেলর
এদিকে এই সিরিজ দিয়েই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন রস টেলর। নিজের বিদায়ী সিরিজের শুরুটা ভালো না হলেও একে কিউই এই ব্যাটার দেখছেন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। জানালেন এমন এক জয় বাংলাদেশকে দেবে আত্মবিশ্বাস, পাশাপাশি টেস্ট ক্রিকেটকেও দেবে নতুন সঞ্জীবনী সুধা।
নিউজিল্যান্ডের মাটিতে এর আগেব ১৫ টেস্ট খেলে ফেললেও জয় পায়নি বাংলাদেশ। ১৬তম লড়াইয়ে এসে পেল জয়ের দেখা। তাও এমন এক মুহূর্তে যখন টাইগাররা অবস্থান করছে র্যাঙ্কিংয়ের নবম অবস্থানে, আর রস টেলররা টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন!
সেই বাংলাদেশের বিপক্ষেই কি-না ম্যাচের প্রায় পাঁচটা দিনই নিউজিল্যান্ড ছিল আন্ডারডগ হয়ে। একে অবশ্য নিরপেক্ষ দৃষ্টি থেকেই দেখলেন টেলর। বললেন, ‘যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে এটা বিশ্বক্রিকেটের জন্যই ভালো বিষয়। আমার মনে হয়, দারুণ একটা ক্রিকেটীয় ইতিহাস থাকা বাংলাদেশের কথা ভাবলে, ক্রিকেটের, টেস্ট ক্রিকেটের কথা ভাবলে ফলাফলটা মন্দ নয়।’
‘অবশ্যই আমরা হতাশ হয়েছি। কারণ আমরা বিন্দুমাত্র লড়াই করতে পারিনি। পুরো সময়টা জুড়েই আমাদের ওপর ছড়ি ঘুরিয়েছে তারা। তবে আমি মনে করি, টেস্ট ক্রিকেটের ভালোর জন্য বাংলাদেশকে একটা ক্রিকেট পরাশক্তি হিসেবে প্রয়োজন আমাদের।’
এই জয়ের ফলে বাংলাদেশ নিউজিল্যান্ডের একটা গর্বও ভেঙে চুরমার করে দিয়েছে। নিজেদের মাঠে টানা ১৭ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি এখন আর নেই দলটির। নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারানোর কীর্তি বাংলাদেশ গড়েছে যে অধিনায়কের অধীনে, সে মুমিনুল হকের নেতৃত্বে আরও ভালো সময় অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।
বললেন, ‘এই জয় থেকে তারা আরও অনেক আত্মবিশ্বাস পাবে। শুধু এই সফরেই নয়, আগামী কয়েক বছরে আরও অনেকগুলো সফরেই এটা তাদের অনুপ্রানিত করবে।’তবে বাংলাদেশের এই জয়েই তৃপ্তির ঢেঁকুর তোলার উপায় নেই। টেলরের আশা, নিউজিল্যান্ডের বোলাররা ক্রাইস্টচার্চেই ফিরবেন স্বরূপে। সেখানে যে বাউন্সি উইকেট অপেক্ষা করছে দুই দলের জন্য!
বললেন, ‘আমি মনে করি বাউন্স থাকবে, বল ক্যারি করবে পুরোটা সময়। আর অনেক বেশি ঘাস থাকবে সেখানে। আমি নিশ্চিত এই উইকেট দেখে বোলারদের তর সইছে না আর। আর আমাদের ব্যাটারদেরও নিজেদেরকে আরও বেশি মেলে ধরতে হবে।’
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে জয়ের পর মুমিনুল হকের দলের বড় পরীক্ষা এবার ক্রাইস্টচার্চে। আগামী ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্টটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE