ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
অ্যাশেজে আবারও চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড
সিডনি টেস্টে প্রতিদিনই বাগড়া দিচ্ছে বৃষ্টি। তারপরও ইংল্যান্ড এই টেস্ট বাঁচাতে পারবে কিনা, দেখা দিয়েছে সংশয়। যতটুকু সময় পাওয়া যাচ্ছে, তার মধ্যেই যে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলেছে অস্ট্রেলিয়া।
উসমান খাজার ১৩৭ রানের চোখ ধাঁধানো ইনিংসে ভর করে ১৩৪ ওভারে ৮ উইকেটে ৪১৬ রান তুলে দ্বিতীয় দিনের শেষ সময়ে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। অসিদের লক্ষ্য ছিল, দ্বিতীয় দিনেই ইংল্যান্ডের ২-১টা উইকেট তুলে নেওয়া।
তবে ওইদিন ৫ ওভার অনায়াসেই কাটিয়ে দেয় ইংল্যান্ড। বিনা উইকেটে ১৩ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামে সফরকারিরা। প্রথম কয়েকটা ওভার দেখেশুনেই খেলেছিলেন হাসিব হামিদ আর জ্যাক ক্রলি। কিন্তু বেশিক্ষণ স্বস্তি থাকেনি।
৩৯ বলে ৩ রান করা হাসিব হামিদকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন মিচেল স্টার্ক। তারপরই শুরু হয় মড়ক। ৫৫ বলে ব্যক্তিগত ১৮ রানে বোল্ড হন ক্রলিও। তার উইকেটটি নেন চমক দেখিয়ে এই সিরিজেই অভিষেক হওয়া স্কট বোল্যান্ড।
ইংল্যান্ডের বিপর্যয় আরও ঘণীভূত হয় বরাবরের ভরসা জো রুটও বোল্যান্ডকে উইকেট দিয়ে আসলে। রানের খাতা খোলার আগেই দ্বিতীয় স্লিপে ক্যাচ হন ইংলিশ দলপতি। পরের ওভারে ডেভিড মালানকে (৩) তুলে নেন ক্যামেরুন গ্রিন। ধুঁকতে থাকা ইংল্যান্ড চরম অস্বস্তি নিয়ে গেছে লাঞ্চ বিরতিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE