ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বৃষ্টিবাধা পেরিয়ে এইমাত্র শেষ হলে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ
তবে চতুর্থ দিনের প্রথম দুই সেশন পুরোপুরি বৃষ্টির পেটে গেলেও তৃতীয় সেশনে প্রকৃতি মুখ তুলে তাকিয়েছে। আর সুযোগেই দ্রুতগতিতে রান তুলে জয় নিশ্চিত করে নিয়েছে প্রোটিয়ারা। ভারতকে ৭ উইকেটে হারিয়ে টেস্টের একদিন বাকি থাকতেই হাসিমুখে মাঠ ছেড়েছে ডিন এলগারের দল। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতাও ফিরিয়েছে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২০২ রান করেছিল ভারত। জবাবে শার্দুল ঠাকুরের তোপের মুখে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যায় ২২৯ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতও পড়ে প্রোটিয়া পেসারদের তোপের মুখে। তারা এবার অলআউট হয় ২৬৬ রানে। যার ফলে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৪০ রানের।
প্রথম তিন ইনিংস বিচারে আনলে লক্ষ্যটাকে একদম মামুলি বলা যাবে না। তবে এবার দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা আর সুযোগ দেননি ভারতকে। ২ উইকেটে ১১৮ রান তুলে তৃতীয় দিন শেষ করে প্রোটিয়ারা। চতুর্থ দিনে টানা বৃষ্টির পর খেলা শুরু হলে দ্রুতগতিতে রান তোলেন ডিন এলগার-ভ্যান ডার ডাসেনরা।
১১ রান নিয়ে খেলতে নামা ডাসেন ৪০ করে সাজঘরে ফিরলেও এলগার একদম অধিনায়কোচিত ইনিংস খেলেই মাঠ ছেড়েছেন। আগের দিন ৪৬ রানে অপরাজিত ছিলেন। দারুণ ব্যাটিংয়ে এলগার এবার পৌঁছে গিয়েছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। তবে সময় পাননি। ম্যাচ শেষ হয়ে যায় তার আগেই। ১৮৮ বলে ১০ বাউন্ডারিতে ৯৬ রানে অপরাজিত থাকেন প্রোটিয়া অধিনায়ক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE