ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ টেস্ট দলে জায়গা পাচ্ছে নাঈম শেখ,দল থেকে বাদ পড়তে পারে যিনি
চতুর্থ দিনের খেলা শেষে জানা গেলো, জয়ের আঙুলে তিনটি সেলাই পড়েছে। অন্তত ৭ থেকে ১০ দিনের পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। অনুমিতভাবেই চলমান টেস্টে আর খেলা হচ্ছে না জয়ের, যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।
কোয়ারেন্টিনসহ বিভিন্ন ইস্যুতে নিউজিল্যান্ডে এই মুহূর্তে বিকল্প ওপেনার পাঠানোর পরিকল্পনা নেই বিসিবির। এদিকে সেখানে টাইগারদের বহরে তৃতীয় ওপেনার হিসেবে আছেন নাইম। সবমিলিয়ে জয় না খেললে ক্রাইস্টচার্চে সাদমান ইসলামের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে নাইমকেই।
হাবিবুল বাশার বলেন, ‘নাইম শেখ তো তৃতীয় ওপেনার হিসেবে গিয়েছে। জয়কে নিয়ে আমি যতদূর জানি, যেটুকু শুনেছি, এখনো পুরো রিপোর্টটা পাইনি। সে দ্বিতীয় টেস্টেও খেলতে পারবে কিনা জানি না। সময় তো খুব বেশি নেই। আমরা জানি নিউজিল্যান্ডে রিপ্লেসমেন্ট পাঠিয়ে কোন লাভ নেই, কোয়ারেন্টিন পিরিয়ড সব মিলিয়ে…নাইম শেখ কিন্তু দলের সাথে গিয়েছেন তৃতীয় ওপেনার হিসেবে। মোস্ট লাইকলি জয় না খেললে ও খেলবে।’
এর আগে এক ভিডিও বার্তায় ফিজিও বায়োজিদ ইসলাম জয়ের ইনজুরি নিয়ে বলেন, ‘মাহমুদুল হাসান জয় আজকে ফিল্ডিং করার সময় ওর আঙুলে একটি ইনজুরি হয়েছে। তার তিন ও চার নম্বর আঙুলের মাঝে। আমাদের ডাক্তার এখানে যিনি ছিলেন তিনি সেটাকে সেলাই করে দিয়েছেন। তিনটি সেলাই পড়েছে ওর হাতে। ৭- ১০ দিন ওকে আমরা পর্যবেক্ষণে রাখছি। ওষুধ দিয়ে দেয়া হয়েছে।’
প্রথম ইনিংসে ২২৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেছিলেন জয়। তার অসাধারণ ইনিংসে তাল মিলিয়ে বাংলাদেশ করে ৪৫৮ রান। বাংলাদেশ লিড পায় ১৩০ রানের। চতুর্থ দিন শেষে ৫ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ১৪৭ রান। পাঁচ উইকেট হাতে থাকা কিউইদের লিড মাত্র ১৭ রানের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE