ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
মুমিনুলের ফোন রিসিব না করার কারণ জানালেন মাশরাফি
মিরপুরে আজ বৃহস্পতিবার ৬ জানুয়ারি গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফি বলেন, মুমিনুল আমাকে ফোন দিয়েছিল। কিন্তু সময়ের পার্থক্যের কারণে কথা হয়নি। তবে আজ বলব। এ ছাড়া তিনি আরও বলেন, কথা বলাটা বড় ব্যাপার নয়। বড় বিষয় হচ্ছে, ওরা দেশকে গর্বিত করেছে, এটা আসল বিষয়।
মাশরাফি বলেন, ‘একটা দল হয়ে খেলার পুরস্কার পেয়েছে মুমিনুলরা। পর্যাপ্ত সুযোগ পেলে এবং আস্থা রাখলে যে ভালো পারফরম্যান্স সম্ভব সেটাই দেখিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।’ এ ছাড়া ঘরের মাঠে পেস বোলারদের আরো ভালো উইকেটে খেলার সুযোগ করে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
মাশরাফি আরও বলেন, ‘ক্রিকেটারদের ওপর আস্থা রাখলে, পর্যাপ্ত সুযোগ দিলে তারা পারফর্ম করবে। এবাদত হোসেন দীর্ঘদিন সুযোগ পাওয়ার কারণেই এখন প্রতিদান দিচ্ছে। পেস বোলাররা টেস্ট ম্যাচ জিতিয়েছে, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বিশেষ কিছু।
এখন তাদের দেশের ভেতরে আরও ভালো উইকেটে খেলার সুযোগ করে দিতে হবে। ম্যাশ বলেন, এত সমালোচনা-আলোচনার পরও সবাই একটা দল হয়ে খেলতে পেরেছে, এ জন্যই নিউজিল্যান্ডে ফলাফল পক্ষে এসেছে। খালেদ মাহমুদ সুজন ক্রিকেটারদের জন্য সবসময় ইতিবাচক ভূমিকা রাখেন।
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইতিহাস গড়া জয়ের পর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে মাউন্ট মঙ্গানুই থেকে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতিমধ্যে মুমিনুলরা আজ বৃহস্পতিবার ৬ জানুয়ারি সকালে ক্রাইস্টচার্চে পৌঁছায়। টিম টাইগার্সের কন্ডিশনিং কোচ নিক লি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE